যুক্তরাষ্ট্রে সব কিছুই অচল, বাণিজ্য চুক্তির পর্যালোচনা শুরু শিগগিরই: কার্নি

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৬, ১৮:০০আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১৮:৫৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা চলার মধ্যেই কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় কিছুই স্বাভাবিক অবস্থায় নেই। তিনি ডোনাল্ড ট্রাম্পকে ক্ষুব্ধ করা মন্তব্য থেকে সরে এসেছেন, এমন দাবি প্রত্যাখ্যান করে বলেন, ওটাওয়া ও ওয়াশিংটনের ভবিষ্যৎ বাণিজ্য আলোচনায় অনিশ্চয়তা বাড়ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সংসদ সদস্যদের উদ্দেশে কার্নি বলেন, “এই পৃথিবীটা বদলে গেছে, ওয়াশিংটন বদলে গেছে। এখন যুক্তরাষ্ট্রে প্রায় কিছুই স্বাভাবিক অবস্থায় নেই, এটাই বাস্তবতা।” দাভোসে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কেন্দ্রভিত্তিক বৈশ্বিক ব্যবস্থার দুর্বলতা এবং ভূরাজনৈতিক ও বাণিজ্য বাস্তবতায় দেশগুলোর নতুন করে মানিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে তিনি তার অবস্থানে অটল রয়েছেন।

কার্নি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা ত্রিদেশীয় মৈত্রী চুক্তির আওতায় কানাডার মোট রপ্তানির প্রায় ৭০ শতাংশ যুক্তরাষ্ট্রে যায়। তবে মার্কিন শুল্কনীতি ও নীতিগত অনিশ্চয়তার কারণে তিনি যুক্তরাষ্ট্রনির্ভরতা কমিয়ে অন্য বাজারে বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছেন।

সাংবাদিকদের তিনি বলেন, “আমি পরিষ্কার করে বলতে চাই, দাভোসে যা বলেছি, সেটার অর্থ আমি ঠিকই বুঝিয়েছি।” ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের মন্তব্য থেকে সরে আসার দাবিও তিনি প্রত্যাখ্যান করেন।

কার্নি আরও বলেন, তিনি ট্রাম্পকে জানিয়েছেন, কানাডা পুরো পৃথিবীতেই নতুন অংশীদারত্ব গড়ে তুলছে, অভ্যন্তরীণ সক্ষমতা বাড়াচ্ছে এবং ত্রিদেশীয় চুক্তি কাঠামোর মধ্যেই গঠনমূলক সহযোগিতার পথ খোলা রাখছে। তিনি নিশ্চিত করেন, বাণিজ্য চুক্তিটির আনুষ্ঠানিক পর্যালোচনা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হবে।

দাভোসে কার্নির বক্তব্যে ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর পর উত্তেজনা আরও বেড়ে যায়। পরে বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য চুক্তি হলে কানাডার পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকিও দেন তিনি। চলতি মাসের শুরুতে ট্রাম্প ত্রিদেশীয় চুক্তির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন।

/এমবিএম/
সম্পর্কিত
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
সর্বশেষ খবর
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ