ওয়াশিংটন পোস্টের সিইও উইল লুইসের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৪

ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইল লুইস পদত্যাগ করেছেন। ব্যাপক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ার কয়েক দিনের মধ্যেই তাঁর এই বিদায়ের কথা জানাল পত্রিকাটি। ব্যাপক কর্মী ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত ঘিরে প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে তীব্র প্রতিক্রিয়া সমালোচনার মুখে পড়েছে পত্রিকাটি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।  

কর্মীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় লুইস বলেন, সরে দাঁড়ানোর এটাই উপযুক্ত সময়। তিনি জানান, প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিশ্চিত করতে ‘কঠিন সিদ্ধান্ত’ নিতে হয়েছে। সাম্প্রতিক পদক্ষেপগুলোর চাপের কথাও তিনি স্বীকার করেন। তবে জ্যেষ্ঠ সম্পাদক ম্যাট মারে বলেন, আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই এই ছাঁটাই প্রয়োজন ছিল।

চলতি সপ্তাহের শুরুতে ওয়াশিংটন পোস্ট জানায়, তারা মোট কর্মীর প্রায় এক-তৃতীয়াংশ ছাঁটাই করবে। এর ফলে আন্তর্জাতিক ও ক্রীড়া বিষয়ক কভারেজ বড় আকারে কমানো হবে। ছাঁটাইয়ের তালিকায় ছিল পুরো মধ্যপ্রাচ্য ডেস্ক এবং কিয়েভভিত্তিক ইউক্রেন প্রতিনিধি। এ সিদ্ধান্তের প্রতিবাদে ওয়াশিংটনে পত্রিকাটির সদর দপ্তরের বাইরে বিক্ষোভও হয়।

পোস্টের সাবেক নির্বাহী সম্পাদক মার্টি ব্যারন এ সিদ্ধান্তকে বিশ্বের অন্যতম সেরা সংবাদসংস্থার ইতিহাসের সবচেয়ে অন্ধকার দিনগুলোর একটি বলে মন্তব্য করেন। এতে পত্রিকাটিকে ঘিরে পরিবর্তনের ব্যাপ্তি ও সাংবাদিক ও পাঠকদের উদ্বেগের প্রতিফলন ঘটেছে।

গত বছর প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে যোগ দেওয়া জেফ ডি’অনোফ্রিওকে ভারপ্রাপ্ত প্রকাশক ও প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সাবেক ডাও জোন্স সিইও ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশক লুইস ২০২৩ সালে আর্থিক ক্ষতি সামাল দিতে এই দায়িত্ব নেন।

মালিক জেফ বেজোসের অধীনে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত ও কর্মী ছাঁটাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে ওয়াশিংটন পোস্ট। ২০২৪ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী সমর্থনের দীর্ঘদিনের রীতি ভেঙে কোনো প্রার্থীকে সমর্থন না করার সিদ্ধান্ত নেয় পত্রিকাটি, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং কয়েক দশ হাজার গ্রাহক হারাতে হয়।

এ ছাড়া মতামত বিভাগ পুনর্গঠনের অংশ হিসেবে ‘ব্যক্তিস্বাধীনতা ও মুক্তবাজার’-কেন্দ্রিক অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়ায় মতামত বিভাগের সম্পাদক পদত্যাগ করেন। বেজোস তখন জানান, ব্যক্তিস্বাধীনতা ও মুক্তবাজারকেন্দ্রিক অবস্থানের বিপরীত মত প্রকাশ করা হবে না।

/এমবিএম/
সম্পর্কিত
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
সর্বশেষ খবর
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ