লিমন-বৃষ্টিকে হত্যায় হিশামকে অভিযুক্ত করলো পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
২৫ এপ্রিল ২০২৬, ১৮:০২ আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১৮:০২

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদে লিমনের মরদেহ উদ্ধারের ঘটনায় তার রুমমেটকে অভিযুক্ত করেছে পুলিশ। হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, জামিল লিমন ও তার বন্ধু নাহিদা বৃষ্টিকে হত্যার অভিযোগে হিশাম আবুঘরবেহর নামে ওই রুমমেটকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। 

হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, রুমমেট হিশাম আবুঘরবেহর বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে পরিকল্পিতভাবে জামিল লিমন ও তার বন্ধু নাহিদা বৃষ্টিকে হত্যার (ফার্স্ট ডিগ্রি মার্ডার) অভিযোগ আনা হয়েছে। স্টেট অ্যাটর্নির কার্যালয়ে তথ্য-প্রমাণ উপস্থাপনের পর তার বিরুদ্ধে এই অতিরিক্ত অভিযোগ গঠন করা হয়।

গত সপ্তাহ থেকে নিখোঁজ থাকা দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদে লিমনের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের ওপর থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে (২৬) গ্রেফতার করেছে শেরিফ অফিস। গ্রেফতার হিশাম ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) একজন সাবেক শিক্ষার্থী। তবে তার সঙ্গে নিখোঁজ হওয়া অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির এখন পর্যন্ত কোনও সন্ধান পাওয়া যায়নি।

/এএস/
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বশেষ খবর
সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান
সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান
দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারালো লিভারপুল
দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারালো লিভারপুল
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
৯০ হাজার ইউরো লুট হওয়া বাংলাদেশির পাশে ফরাসিরা
৯০ হাজার ইউরো লুট হওয়া বাংলাদেশির পাশে ফরাসিরা