মার্কিন সামরিক নির্ভরতা থেকে ইসরায়েলকে ‘মুক্ত’ হতে হবে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক 
২৩ জুন ২০২৬, ১৫:৫২ আপডেট : ২৩ জুন ২০২৬, ১৫:৫৩

ইরান ও তার সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে চলমান লড়াই চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের ওপর সামরিক নির্ভরতা থেকে ইসরায়েলকে ‘মুক্ত’ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে ইসরায়েলের নিজস্ব অস্ত্র উৎপাদন সক্ষমতা গড়ে তোলা দরকার বলেও উল্লেখ করেছেন তিনি। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। 

পশ্চিম তীরের গুশ এতজিওনে রিজার্ভ কমব্যাট অফিসারদের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু বলেন, গত কয়েক বছর ধরে আমাদের আমেরিকান বন্ধুদের কাছ থেকে আমরা যে সমর্থন পেয়েছি তা আমি গভীরভাবে মূল্যায়ন করি। কিন্তু আজ আমি বলছি: আমাদের নিজস্ব স্বাধীন অস্ত্র উৎপাদন ব্যবস্থা প্রয়োজন। আমাদের নিজেদের অস্ত্র আমাদেরই তৈরি করতে হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা এখন ইরান ও তার সহযোগীদের মোকাবিলা করছি। আমরা তাদের ওপর কঠোর আঘাত হেনেছি। এটি এখনও শেষ হয়ে যায়নি, তবে এটি আমাদের শক্তির ওপর নির্ভর করছে। আগামী ৩০ বছরে আমরা কোথায় থাকব, তা আমাদের শক্তির ওপরই নির্ভর করছে। এই কারণেই আমরা এখন আরও বেশি শক্তি গড়ে তুলছি। এ সময় ইসরায়েলের একটি ‘স্বাধীন অস্ত্র উৎপাদন সক্ষমতা’ থাকার বিষয়ে নিজের আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেন তিনি।

নেতানিয়াহু বলেন, আমাদের নির্ভরতা থেকে নিজেদের মুক্ত করা দরকার, আরও বেশি শক্তি তৈরি করা, আরও বেশি প্রযুক্তি অন্তর্ভুক্ত করা এবং আপনাদের মতো আরও বেশি প্রজন্মের কমান্ডারদের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন কারণ শেষ পর্যন্ত এটিই আমাদের অবস্থান নির্ধারণ করবে।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০২ অক্টোবর ২০২৬, ১০:০৪
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
সম্পর্কিত
ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম
লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, যোগ দিলেন অনুষ্ঠানে
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
সর্বশেষ খবর
নারীর নিরাপত্তা কি এখনও অধরা স্বপ্ন? 
নারীর নিরাপত্তা কি এখনও অধরা স্বপ্ন? 
১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে ইতালি
১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে ইতালি
সমুদ্র উত্তাল, সেন্টমার্টিনে আটকা পড়েছেন এক হাজার পর্যটক
সমুদ্র উত্তাল, সেন্টমার্টিনে আটকা পড়েছেন এক হাজার পর্যটক
ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম
ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট