লেকে জরুরি অবতরণের পর ডুবলো বিমান, সাঁতরে বাঁচলেন মার্কিন কংগ্রেসম্যান

আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩৯

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের রিপাবলিকান কংগ্রেস সদস্য টম টিফানিকে বহনকারী একটি ছোট বিমান হ্রদে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। শনিবার রাতে ঘটা এই দুর্ঘটনায় বিমানটি ডুবে গেলে টিফানি ও পাইলট সাঁতরে নিরাপদে পাড়ে ওঠেন। এ ঘটনায় তারা দুজনেই সামান্য আহত হয়েছেন।

ম্যারাথন কাউন্টির শেরিফ কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওয়াউসাউ লেকে বিচক্রাফট কে৩৫ মডেলের একক ইঞ্জিনের বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণে বাধ্য হয়। পাঁচ আসনবিশিষ্ট ওই বিমানটিতে কেবল টিফানি ও পাইলটই ছিলেন।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে টিফানি জানান, লা ক্রস কাউন্টির একটি নৈশভোজ শেষে ওয়াউসাউ ডাউনটাউন বিমানবন্দরে নামার ঠিক আগমুহূর্তে বিমানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অবতরণের পরপরই তারা ৯১১ নম্বরে ফোন করে জরুরি সহায়তা চান।

টিফানি লিখেন, বিমানটি যখন তলিয়ে যেতে শুরু করে, আমরা দ্রুত তা থেকে বের হয়ে একটি অগভীর স্থানে সাঁতরে যাই এবং উদ্ধারকারী নৌকা না পৌঁছানো পর্যন্ত সেখানে অপেক্ষা করি।

শেরিফ কার্যালয় জানায়, খবর পাওয়ার প্রায় ১৫ মিনিটের মধ্যে ওয়াউসাউ ফায়ার ডিপার্টমেন্টের একটি এয়ারবোট গিয়ে রাত ৯টা ৫ মিনিটে তাদের উদ্ধার করে।

হাসপাতাল থেকে টিফানি বলেন, আজ রাতে সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করেছেন। পাশে স্ত্রী ক্রিসকে নিয়ে হাসপাতালের বেডে নিরাপদে থাকতে পেরে আমি অসীম কৃতজ্ঞ। এ ধরনের অভিজ্ঞতা মনে করিয়ে দেয় জীবন কতটা মূল্যবান।

এই দুর্ঘটনায় তার ডান চোখের ওপরে সামান্য কেটে গেছে বলে তার প্রচার টিমের পক্ষ থেকে জানানো হয়েছে।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে এই ঘটনার তদন্ত করবে। শেরিফ দফতর জানিয়েছে, উদ্ধারকারী দল ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বিমানটি হ্রদের পানিতেই নিমজ্জিত ছিল।

সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন না মমতা
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন না মমতা
নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন না মমতা
বিচার চলাকালে পলক বললেন, ‘ট্রাইব্যুনালের কম্পিউটারের উইন্ডোজ ঝুঁকিপূর্ণ’
বিচার চলাকালে পলক বললেন, ‘ট্রাইব্যুনালের কম্পিউটারের উইন্ডোজ ঝুঁকিপূর্ণ’
পদ্মায় ভেসে গেলেন মা-সহ সবাই, অলৌকিকভাবে বেঁচে রইলো ২০ দিনের শিশু
পদ্মায় ভেসে গেলেন মা-সহ সবাই, অলৌকিকভাবে বেঁচে রইলো ২০ দিনের শিশু
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়