১০০ বছর পর পওয়া গেলো নতুন প্রজাতির বিড়াল

আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪

প্রায় একশ’ বছর পর প্রথমবারের মতো নতুন একটি বিড়াল প্রজাতির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। বলিভিয়ার বনাঞ্চলে পাওয়া ছোট আকারের এই বিড়ালের নাম দেওয়া হয়েছে লিওপার্ডাস টিলকায়ো বা টিলকায়ো টাইগার ক্যাট।

চিতাবাঘের মতো দাগ ও ডোরাকাটা থাকার কারণে এতদিন বিড়ালটিকে অন্য বন্য বিড়ালের সঙ্গে গুলিয়ে ফেলা হতো। সরু গড়ন ও গোলাকার কানযুক্ত এই প্রজাতিটি বলিভিয়ান ইয়ুঙ্গাস অঞ্চলে বাস করে, যেখানে আন্দিজ পর্বতমালা আমাজন অববাহিকার সঙ্গে মিলেছে।

বৃহস্পতিবার কারেন্ট বায়োলজি সাময়িকীতে প্রকাশিত গবেষণায় এ আবিষ্কারের বিস্তারিত জানানো হয়েছে। জীবিত প্রাণী ও জাদুঘরে সংরক্ষিত নমুনার ডিএনএ পরীক্ষা করে গবেষকেরা নিশ্চিত হয়েছেন, এটি সম্পূর্ণ নতুন একটি প্রজাতি।

গবেষকেরা বলছেন, বন্য পরিবেশে ঠিক কতটি টিলকায়ো টাইগার ক্যাট রয়েছে, তা এখনও জানা যায়নি। বর্তমানে বলিভিয়ার একটি উদ্ধারকেন্দ্রে এই প্রজাতির মাত্র একটি জীবিত সদস্যের সন্ধান নিশ্চিত করা হয়েছে। তবে গবেষকদের ধারণা, বন্য পরিবেশে আরও সদস্য রয়েছে। গবেষক পাওলা নোগালেস-আসকারুনস বলেন, সাধারণত নতুন আবিষ্কৃত প্রজাতি ছোট আকারের হয়ে থাকে। তবে এবার একটি বিড়াল প্রজাতির সন্ধান পাওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ গত ১০০ বছরে এমন ঘটনা ঘটেনি।

গবেষকেরা আশা করছেন, নতুন প্রজাতিটির সন্ধান দক্ষিণ ও মধ্য আমেরিকার ছোট বন্য বিড়াল সংরক্ষণের উদ্যোগকে আরও জোরদার করবে। তাদের মতে, কোনও প্রজাতির অস্তিত্ব সম্পর্কে জানা না থাকলে সেটিকে সংরক্ষণ করাও সম্ভব নয়।

সূত্র: উইয়ন নিউজ

/এসএইচএম/
সম্পর্কিত
স্ত্রী ও তিন সন্তানকে কুপিয়ে হত্যা, বাবা গ্রেফতার
শ্বেতাঙ্গদের পেছনে ফেলে ব্রিটেনে শীর্ষে বাংলাদেশি নতুন প্রজন্ম
ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা বিল সই ট্রাম্পের
সর্বশেষ খবর
অপ্রতিম হত্যায় আরও একজন হেফাজতে
অপ্রতিম হত্যায় আরও একজন হেফাজতে
নৈরাজ্য-অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
নৈরাজ্য-অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
১১ দলের লংমার্চের পথসভায় ১০ মোবাইল হারানোর অভিযোগ
১১ দলের লংমার্চের পথসভায় ১০ মোবাইল হারানোর অভিযোগ
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে গুরুত্ব পাবে যেসব বিষয়
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে গুরুত্ব পাবে যেসব বিষয়
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
ফের চাঙা স্বর্ণের বাজার
ফের চাঙা স্বর্ণের বাজার
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
নিজের বিরুদ্ধে করা ঝাড়ু মিছিল নিয়ে যা বললেন রুমিন ফারহানা
নিজের বিরুদ্ধে করা ঝাড়ু মিছিল নিয়ে যা বললেন রুমিন ফারহানা