ইকুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, চলছে উদ্ধার অভিযান

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০১৬, ২৩:১১আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ২৩:৫৮

ইকুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫,  চলছে উদ্ধার অভিযান ইকুয়েডরের উপকূলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৫০০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে অভিযানে অংশ নিচ্ছেন ১০ হাজার সেনা ও সাড়ে তিন হাজার পুলিশ সদস্য।  ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া টুইটারে সর্বশেষ প্রাপ্ত নিহতের সংখ্যা জানিয়েছেন। ভূমিকম্পের ফলে ইতালি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন তিনি।  দেশে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়ে সবাইকে তিনি শান্ত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ৮ মাসের শিশু উদ্ধার

দেশটির ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লাস পরিস্থিতিকে কঠিন মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি বিভিন্ন জেলায় আহত মানুষরা ধ্বংসস্তুপে আটকা পড়েছেন। আমরা তাদের উদ্ধারে অভিযান শুরু করেছি।’

কর্মকর্তারা জানিয়েছেন, উপকূলীয় এলাকা থেকে নিহতের খবর মাত্র আসা শুরু হয়েছে। ফলে নিহতের আরও বাড়তে পারে। ভূমিধসের ক্ষতিগ্রস্ত এলাকায় হেলিকপ্টার ও বাসে করে সেনা সদস্যদের দেশটির উত্তরাঞ্চলে পাঠানো হচ্ছে। কিছু কিছু এলাকায় মানুষ হাত দিয়ে মাটি খুঁড়ে বেঁচে থাকা মানুষদের উদ্ধারের চেষ্টা করছেন।

আরও খবর: জাপানে ফের ভূমিকম্প: সুনামি সতর্কতা জারির পর প্রত্যাহার

খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাঠানো শুরু হয়েছে। আন্তর্জাতিক ত্রাণ সহায়তারও উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ত্রাণ ভেনিজুয়েলা ও মেক্সিকো থেকে পৌঁছেছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল পেদারনেলসের মেয়র গ্যাব্রিয়েল আলসিভার জানিয়েছেন, পুরো শহরটিই চিড়ে চ্যাপ্টা হয়ে গেছে।

ইকুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫,  চলছে উদ্ধার অভিযান

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ইকুয়েডরের মুইজন থেকে ২৩ কি.মি. দক্ষিণ-পূর্বে। স্থানীয় সময় রাত আটটার দিকে পরপর দুটি ভূমিকম্প আঘাত হানে। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৮। তবে দ্বিতীয় ভূমিকম্পটি ছিল খুবই শক্তিশালী। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৮ এবং গভীরতা ১৯ কিলোমিটার। এরপর এখনও পর্যন্ত ইকুয়েডরে ৫.৪ ও ৪.৮ মাত্রার অন্তত আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন: মিয়ানমারে তীব্র ভূমিকম্প, কাঁপল বাংলাদেশ আর ভারতও

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, সুনামি আঘাত হানতে পারে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটার এলাকা সুনামি সতর্কতায় আওতায় রয়েছে বলে জানানো হয়েছে। সুনামিতে ৩ ফুট উচ্চতার বন্যায় প্লাবিত হতে পারে উপকূলীয় এলাকা।  

বিশ্বের বড় ভূমিকম্পগুলোর একটি ঘটেছে এই ইকুয়েডরেই। ১৯০৬ সালের ১৩ জানুয়ারি ৮ দশমিক ৮ মাত্রার ভূকম্পন হয় এখানে। ইকুয়েডর ও কলম্বিয়ার সমুদ্র উপকূলে সৃষ্ট এই সুনামিতে মারা যান পাঁচ শতাধিক মানুষ। আহত হন আরও দেড় হাজার। মধ্য আমেরিকা ও সানফ্রান্সিসকোতেও অনুভূত হয় এই ভূমিকম্প। যার প্রভাবে হাওয়াইয়ের নদীগুলো প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়েছিল। সূত্র: বিবিসি, সিএনএন, রয়টার্স, ইউএসজিএস।

/এএ/

সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান