একদিনের মাথায় শুক্রবার জাপানে ফের দুই দফা শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও কিছুক্ষণ পরে তা আবার প্রত্যাহার করে কর্তৃপক্ষ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর নিশ্চিত করেছে।
আরও পড়ুন: কামিজ পরে মন্দিরে প্রবেশ করায় আক্রমণ
কর্মকর্তারা জানান, অল্প সময়ের মধ্যে পর পর দুবার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের দক্ষিণাঞ্চলের কুয়ামুতু শহর। রিখটার স্কেলে প্রথম দফা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৭ কিলোমিটার গভীরে। পরের ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ৪০ কিলোমিটার গভীরে।
আরও পড়ুন: বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশের মানবাধিকার রক্ষার বড় সমস্যা: যুক্তরাষ্ট্র
এর আগে বৃহস্পতিবার জাপানের দক্ষিণাঞ্চলে পর পর দুই দফা ভূমিকম্প আঘাত হানে। এতে নয়জন নিহত হন। আহত হন হাজারখানেক মানুষ। ভেঙে যায় বহু বাড়িঘর। সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে গতকালের ভূমিকম্প সুনামি সতর্কতা জারির মতো শক্তিশালী ছিল না।
আরও পড়ুন: বিক্ষিপ্ত সংঘর্ষে অচল কাশ্মির, বন্ধ ইন্টারনেট
বৃহস্পতিবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জাপানের ইউকি শহর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে এবং গভীর সমুদ্রের ১০ কিলোমিটার এলাকাজুড়ে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরুপণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। সূত্র: বিবিসি, টেলিগ্রাফ, এনবিসি নিউজ।
/এমপি/এসএনএইচ/








