২০ কর্মীকে লক্ষাধিক রুপি বোনাস, ভাইরাল সুরাটের ব্যবসায়ী

আন্তর্জাতিক ডেস্ক
০৯ নভেম্বর ২০২৬, ২০:৫৩ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ২০:৫৩

ভারতের গুজরাটের সুরাটের এক ব্যবসায়ী দীপাবলি উপলক্ষে তার ২০ কর্মীর প্রত্যেককে ১ লাখ রুপির বেশি বোনাস দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছেন। শহরের ভারাচ্ছা এলাকায় পোশাকের ব্যবসা চালান রামস্বরূপ মুন্ড। সাজানো রুপালি রঙের পূজার থালায় করে নগদ টাকা তুলে দিলে বেশ কয়েকজন কর্মীকে আবেগাপ্লুত হতে দেখা গেছে।

দীপাবলিতে কোম্পানিগুলো সাধারণত কর্মীদের মিষ্টি, শুকনো ফলের হ্যাম্পার বা বাড়তি অর্থ দিয়ে থাকে। তবে মুন্ড উপলক্ষটিকে বিশেষ করে তুলতে উদার নগদ পুরস্কার বেছে নিয়েছেন। জাগরণের বরাতে জানা গেছে, উৎসবের আগেই তিনি বোনাস বিতরণ করেন। থালাগুলোতে ১০, ২০, ৫০, ১০০, ২০০ ও ৫০০ রুপির নতুন নোটের বান্ডিল ছিল। এমন অভিনব উপস্থাপনা চমক আরও বাড়িয়ে দেয়। বোনাস হাতে পেয়ে অনেক কর্মীকে অভিভূত দেখা যায়।

বোনাস বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কর্মীদের অবদানের স্বীকৃতি দেওয়ায় ব্যবসায়ীর প্রশংসা করেছেন ব্যবহারকারীরা। কেউ কেউ বলেছেন, এই উদ্যোগ কর্মীদের সম্মান করা ও তাদের মূল্যবান বোধ করানোর গুরুত্ব তুলে ধরে। অন্যরা মজা করে লিখেছেন, পরের বছর একই বোনাসের আশায় তারাও মুন্ডের দলে যোগ দিতে চান।

মুন্ডের কাছে এই বোনাস শুধু উৎসবের উপহার নয়। বছরের পর বছর ব্যবসা বড় করতে সহায়তা করা মানুষগুলোর পরিশ্রম ও আনুগত্যের স্বীকৃতিও এটি। কর্মীদের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেছেন, তারা পরিবারের সদস্যের মতো। ব্যবসার সাফল্য তিনি এই মানুষদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছেন।

আজ তাকের বরাতে জানা গেছে, মুন্ড দারিদ্র্যের মধ্যে বড় হওয়া এবং শুরুর বছরগুলোয় আর্থিক কষ্টের কথাও বলেছেন। নিজে এমন কষ্ট দেখেছেন বলে উৎসবের সময় সংসার চালাতে পরিবারগুলো কী ধরনের চ্যালেঞ্জে পড়ে, তা তিনি বোঝেন। কর্মী ও তাদের পরিবার যাতে স্বস্তিতে দীপাবলি উদ্‌যাপন করতে পারে, সেই চেষ্টা থেকেই এত বড় বোনাসের সিদ্ধান্ত।

কর্মীদের সঙ্গে নিজের সাফল্য ভাগ করে নিয়ে তাদের পরিবারের অংশ হিসেবে দেখায় মুন্ডকে নেটিজেনরা ব্যাপকভাবে প্রশংসা করেছেন।

সূত্র: উইয়ন নিউজ

 

 

/এসএইচএম/
সম্পর্কিত
মায়ামি বিমানবন্দরে অল্পের জন্য সংঘর্ষ থেকে রক্ষা পেলো দুই উড়োজাহাজ
নিরপেক্ষ থাকার ইঙ্গিত ট্রাম্পের
‘বিয়ের পর স্ত্রীর উচ্চশিক্ষা বা চাকরি স্বামীর কোনও অনুগ্রহ নয়’
সর্বশেষ খবর
সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
মায়ামি বিমানবন্দরে অল্পের জন্য সংঘর্ষ থেকে রক্ষা পেলো দুই উড়োজাহাজ
মায়ামি বিমানবন্দরে অল্পের জন্য সংঘর্ষ থেকে রক্ষা পেলো দুই উড়োজাহাজ
সারের ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, সংসদে আলোচনা চায় জামায়াত
সারের ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, সংসদে আলোচনা চায় জামায়াত
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত