ইমরান খানের মুক্তি চেয়ে পাকিস্তানের ওপর জাতিসংঘের চাপ

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৬, ১৫:৩৬ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৫:৩৬

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবিলম্বে মুক্তি দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি ও আটক রাখার পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়ে সরকার ও বিরোধী দলকে রাজনৈতিক উত্তেজনা কমানোর আহ্বানও জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছ।

সিএনএনে ক্রিস্টিয়ান আমানপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে তুর্ক বলেন, ইমরান খানকে মুক্তি দেওয়া হলে সরকার ও বিরোধী দলের মধ্যে আস্থা তৈরির সুযোগ তৈরি হতে পারে। তিনি বলেন, আমি ইমরান খানের মুক্তি চাই। তার যথাযথ চিকিৎসা ও আচরণ নিশ্চিত করার আহ্বান জানাই। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা কমানো প্রয়োজন। সরকার ও বিরোধী দলের মধ্যে আস্থা তৈরির একটি পদক্ষেপ হতে পারে তার অবিলম্বে মুক্তি।

৭৪ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে আদিয়ালা কারাগারে আটক রয়েছেন। তার স্বাস্থ্য ও কারাগারে চিকিৎসার সুযোগ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। এর আগে ইমরানের ছেলে কাসিম খান আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। তিনি সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বাধীন পাকিস্তানের সামরিক নেতৃত্বের বিরুদ্ধে সহিংসতা ও দমন-পীড়নের অভিযোগ তোলেন।

এক্সে দেওয়া পোস্টে কাসিম লেখেন, মুনির ও তার শাসকগোষ্ঠী যুক্তির কথা শুনবে না। তারা ইচ্ছামতো হত্যা, অপহরণ ও নির্যাতন করে। আমার বাবাকে হত্যার আগে, পাকিস্তানের বৈধ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতাকে রক্ষায় এখনই বিশ্বকে পদক্ষেপ নিতে হবে।

ইমরানের স্বাস্থ্য নিয়ে অ্যামনেস্টির উদ্বেগ

ইমরান খানের স্বাস্থ্য ও আটক রাখার পরিবেশ নিয়ে জরুরি হস্তক্ষেপ চেয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। সংস্থাটি বলেছে, পরিবারের সদস্য, চিকিৎসাসেবা ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

অ্যামনেস্টির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরের পর থেকে ২০২৬ সালের আগস্টে বোনের সঙ্গে দুটি সাক্ষাৎ ছাড়া পরিবারের কারও সঙ্গে দেখা করতে পারেননি ইমরান। ২০২৬ সালের মার্চের পর থেকে ছেলেদের সঙ্গে টেলিফোনেও কথা বলতে দেওয়া হয়নি তাকে।

একাকী কারাবাস ও মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রাখার বিষয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। তাদের আশঙ্কা, এ ধরনের পরিস্থিতি তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। ইমরানের রক্তচাপজনিত গুরুতর জটিলতার খবর উল্লেখ করে অ্যামনেস্টি বলেছে, গত আগস্টে সুপ্রিম কোর্ট তাকে বেসরকারি হাসপাতালে নেওয়ার নির্দেশ দিলেও কর্তৃপক্ষ স্বাধীন চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ দেয়নি বলে অভিযোগ রয়েছে।

ইমরানের স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। চোখের এমন একটি সমস্যায় পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে তারা, যা তার দৃষ্টিশক্তি হারানোর কারণ হতে পারে।

পরিবারের সদস্যদের আটক নিয়েও উদ্বেগ

অ্যামনেস্টি বলেছে, আটক দম্পতির সঙ্গে কর্তৃপক্ষের আচরণ নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন। এই অনুচ্ছেদে আটক ব্যক্তিদের মানবিক মর্যাদা ও সম্মানের সঙ্গে আচরণের বাধ্যবাধকতা রয়েছে।

লাহোরের কোট লাখপত কারাগারে আটক ইমরানের বোন আলিমা খানের মুক্তিও দাবি করেছে সংস্থাটি। তাদের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২০ ও ২১ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পরিকল্পিত পদযাত্রাকে কেন্দ্র করে ইমরানের আরও তিন বোনকে আটক করা হয়েছিল।

গত ১৬ নভেম্বর পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের কাছে খোলা চিঠি লিখেছিলেন ইমরান খান। এতে জরুরি চিকিৎসা এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবি জানান তিনি। চিঠিতে তার অভিযোগ, ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে প্রতিদিন ২২ ঘণ্টা পর্যন্ত তাকে নির্যাতনমূলক একাকী কারাবাসে রাখা হয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
নারী সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প, বললেন ‘আপনার পেছনের সারিতে বসা উচিত’
সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে অনড় ইরান, তবু ন্যায্য সমাধানের আশা
৬০ হাজার ডলারের নিচে বিটকয়েন, দুই বছরের মধ্যে সর্বনিম্ন
সর্বশেষ খবর
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত: গোলাম পারওয়ার  
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত: গোলাম পারওয়ার  
শাহরুখের সঙ্গে সংঘাতে যেতে চান না সালমান, জানালেন কারণ
শাহরুখের সঙ্গে সংঘাতে যেতে চান না সালমান, জানালেন কারণ
নারী সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প, বললেন ‘আপনার পেছনের সারিতে বসা উচিত’
নারী সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প, বললেন ‘আপনার পেছনের সারিতে বসা উচিত’
ঝিনাইদহে গভীর রাতে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন
ঝিনাইদহে গভীর রাতে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
দুই ঘণ্টা পর সচল হলো ময়মনসিংহ-জামালপুর রেলপথ
দুই ঘণ্টা পর সচল হলো ময়মনসিংহ-জামালপুর রেলপথ