৩৬ বছর পর কংগ্রেস আয়োজন করছে উত্তর কোরিয়া

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০১৬, ২০:৪৬আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ২০:৪৬

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি আগামী ৬ মে দলটির কংগ্রেস আয়োজনের ঘোষণা দিয়েছে। গত তিন যুগের মধ্যে এটাই হবে প্রথম কংগ্রেস। বিশেষজ্ঞরা মনে করছেন, এমন মাইল ফলকের সময় আরেকটি পারমানবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটাতে পারে দেশটি। 

গত ৩৬ বছরের মধ্যে এটাই দলটির প্রথম কংগ্রেস। ওয়ার্কার্স পার্টির সর্বশেষ কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল ১৯৮০ সালে। ওই সময় জন্মই হয়নি দেশটির প্রেসিডেন্ট কিমের। বর্তমানে তার বয়স ৩৩ বছর বলে মনে করা হয়। সর্বশেষ কংগ্রেসটি কিমের দাদা কিম সুংয়ের আমলে অনুষ্ঠিত হয়েছিল। কিমের বাবা কিম জং-ইল কোনও পার্টি কংগ্রেস আয়োজন করেননি। ২০১১ সালের ডিসেম্বরে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: জোড়-বিজোড় ফর্মুলার প্রতিবাদ: ঘোড়ায় চড়ে সংসদে আসলেন বিজেপি এমপি

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার পলিটিক্যাল ব্যুরো সিদ্ধান্ত নিয়েছে আগামী ৬ মে সপ্তম কংগ্রেস আয়োজনের। রাজধানী পিয়ংইয়ঙ্গে অনুষ্ঠিত হবে।

সপ্তম কংগ্রেসে দলটির নেতা ও দেশটির প্রেসিডেন্ট কিম জং-উন এর বইয়ংজিন নীতি অনুমোদিত হতে পারে। উত্তর কোরিয়ার ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়ন ও পারমানবিক অস্ত্রের সামর্থ্য বৃদ্ধি এ নীতির মূল বিষয়।

কিমের বাবার নীতি সনগুন অথবা সবার আগে সেনাবাহিনী নীতি এবং দাদার জুসের নীতির ধারবাহিকতা বজায় রেখেই তৈরি করা হয়েছে কিমের বইয়ংজিন নীতি। এ নীতির মূল আদর্শিক অবস্থান মার্কসবাদ ও উগ্র জাতীয়তাবাদ।

আরও পড়ুন: ভেনেজুয়েলায় সাপ্তাহিক ছুটি ৫ দিন, ২ দিন কাজ

পশ্চিমা বিশ্ব গুরুত্ব সহকারে কংগ্রেসটি পর্যালোচনা করবে। তাদের আগ্রহের জায়গা কীভাবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পরও পারমানবিক অস্ত্র মজুদের বিষয়টি কংগ্রেসে মোকাবেলা করার বিষয়টি আলোচিত হয়।

চলতি বছর জানুয়ারিতে জাতিসংঘের নিষেধাজ্ঞার পরও চতুর্থ পারমানবিক বোমার পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। মার্চ মাসে নতুন নিষেধাজ্ঞা আরোপের পরও আরেকটি পারমানবিক বোমার পরীক্ষা চালাতে পারে দেশটি। সূত্র: গার্ডিয়ান।

/এএ/

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি