জোড়-বিজোড় ফর্মুলার প্রতিবাদ

ঘোড়ায় চড়ে সংসদে আসলেন বিজেপি এমপি

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০১৬, ১৮:২৩আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৮:২৩

দিল্লিতে আম আদমি পার্টি (এএপি) সরকারের চালু করা জোড়-বিজোড় পদ্ধতিতে গাড়ি চালানোর প্রতিবাদে বিজেপির এক এমপি ঘোড়ায় সংসদে আসলেন। বুধবার এ কাণ্ডটি করেছেন বিজেপি এমপি রাম প্রসাদ শর্মা। ব্যাঙ্গাত্মক কায়দায়, ঘোড়ার গায়ে তিনি কাগজ দিয়ে লিখেছেন, ‘দুষণমূক্ত যানবাহন’

ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির এমপিরা জোড়-বেজোড় পদ্ধতি থেকে তাদের বাদ দেওয়ার দাবি জানিয়ে আসছেন। তাদের দাবি, জোড়-বিজোড় পদ্ধতির কারণে তাদের দৈনন্দিন কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে দিল্লি সরকার এমপিদের যাতায়াতের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ডিটিসি বাস চালু করেছে।

আরও পড়ুন: ভেনেজুয়েলায় সাপ্তাহিক ছুটি ৫ দিন, ২ দিন কাজ

অবশ্য বিজেপি এমপিরা বলছে বাসটিতে চলাচল অসুবিধাজনক। তারা বাসে চড়েননি। তবে একজন এমপি ব্যতিক্রম। উত্তরপ্রদেশের হারদই থেকে লোকসভার নির্বাচিত এমপি আনসুল বার্মা বাসটিতে যাতায়াত করেছেন।

বিজেপির আরেক এমপি বিজয় গোয়েল এর আগে জোড়-বেজোড় পদ্ধতি অমান্য করলেও বুধবার সংসদে আসেন কার নিয়ে। কারটির গায়ে এ পদ্ধতির বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় ছাপা ও স্লোগান সাঁটানো হয়েছে।

আরও পড়ুন: নারীর প্রতি বৈষম্য প্রতিরোধে নারী সাধুর অভিনব প্রতিবাদ

এর আগে, বিজেপির আরেক এমপি অভিনেতা-রাজনীতিবিদ পরেশ রাওয়াল এই নিয়ম ভেঙে জরিমানা দিয়ে পরে দিল্লি সরকারের কাছে ক্ষমা চেয়েছেন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এএ/বিএ/

সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী