সীমান্তে পাকিস্তানের সঙ্গে গুলিবিনিময়ে ৫০ আফগান সেনা নিহত

বিদেশ ডেস্ক
০৮ মে ২০১৭, ২২:২০আপডেট : ০৮ মে ২০১৭, ২২:২২

সীমান্তে পাকিস্তানের সঙ্গে গুলিবিনিময়ে ৫০ আফগান সেনা নিহত গত কয়েকদিনে সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে গুলিবিনিময়ে অন্তত ৫০জন আফগান সেনা নিহত হয়েছেন। রবিবার পাকিস্তানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এক তথ্য জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানা গেছে।

পাকিস্তানের আধাসামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল নাদিম আহমেদ জানান, সীমান্তের এসব গুলিবিনিময়ের ঘটনায় অন্তত ৫টি আফগান সেনাদের ফাঁড়ি ধ্বংস হয়েছে। গুলি ও মর্টার শেলের আঘাতে আফগান নিরাপত্তাবাহিনীর অন্তত ৫০ জন সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার থেকে উভয় দেশের বাহিনীর মধ্যে গুলি বিনিময় শুরু হয়। এর আগে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছিলেন, পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনী ফ্রন্টিয়ার কর্পসকে (এফসি) লক্ষ্য গুলি চালায় আফগান বর্ডার পুলিশ। তবে আফগানিস্তানের কর্মকর্তারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ করেছেন।

আফগানিস্তানের পক্ষ থেকে সাত নিরাপত্তাবাহিনীর সদস্য ও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তান জানিয়েছে, আফগানিস্তানের গুলিতে নিরাপত্তাবাহিনী তিন সদস্যসহ অন্তত ১২ জন নিহত হয়েছে। সূত্র: সিনহুয়া।

/এএ/

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী