সৌদি আরবের অনুরোধে পাকিস্তানি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
২০ মে ২০১৭, ২৩:৩৬আপডেট : ২০ মে ২০১৭, ২৩:৫৬

সৌদি আরবের অনুরোধে পাকিস্তানি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প সৌদি আরবের বিশেষ অনুরোধে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (২১ মে) রিয়াদে ৫৪ দেশের আরব ইসলামিক আমেরিকান সামিট সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এর মধ্যে ট্রাম্প ও নওয়াজ শরিফ সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এখবর জানিয়েছে।

কূটনৈতিক সূত্র-কে উদ্ধৃত করে ডন জানিয়েছে, সৌদি আরবের অনুরোধে বরফ কিছুটা গলেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, অল্প সময়ের জন্য হলেও ট্রাম্পের সঙ্গে শরিফের বৈঠক আয়োজনের।

ইসলামাবাদের সরকারি সূত্রের বরাত দিয়ে ডন আরও জানিয়েছে, ওই বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মিরে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কথা বলবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে ৫৪টি দেশের ‘আরব ইসলামিক আমেরিকান সামিট’-এ যোগ দিতে রিয়াদে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আর প্রথম বিদেশ সফরের শুরুতে দুই দিনের সফরে সৌদি আরব অবস্থান করছেন ট্রাম্প।

ক্ষমতাসীন হওয়ার পর মার্কিন প্রেসিডেন্টের এটাই প্রথম বিদেশ সফর। ওয়াশিংটন থেকে রওনা হওয়ার আগে ট্রাম্প বলেছেন, ‘আমি মুসলিম রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলব (ইসলাম নিয়ে)। অন্যান্য ধর্মের মানুষের প্রতি ঘৃণা, বিদ্বেষ দূর করা আর জঙ্গিবাদের মূলোচ্ছেদ করার জন্য ওনাদের (মুসলিম রাষ্ট্রপ্রধানদের) এগিয়ে আসতে বলব।’

এর আগে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার জানিয়েছেন, মুসলিম নেতাদের ওই মধ্যাহ্নভোজেই ডোনাল্ড ট্রাম্প কট্টরবাদী মতাদর্শের বিরুদ্ধে উৎসাহমূলক ভাষণ দিবেন। সেখানে তিনি ইসলামের শান্তিপূর্ণ আদর্শ সম্পর্কে কথা বলবেন।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা ও ক্ষমতা গ্রহণের পর নিজেকে চরম মুসলিম বিদ্বেষী হিসেবে বিশ্বের সামনে তুলে ধরেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশ জারির মাধ্যমে নিষিদ্ধ করেন ছয় মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র-প্রবেশ। তবে সৌদি সফরে ইসলাম প্রশ্নে ভাষণের পাশাপাশি তিনি ৫০টির অধিক মুসলিম দেশের নেতাদের সঙ্গে দেখা করবেন। তাদের সঙ্গে দুপুরের খাবারও খাবেন তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এএ/

সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের