যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র কিনতে ভিয়েতনামকে ট্রাম্পের অনুরোধ

বিদেশ ডেস্ক
১২ নভেম্বর ২০১৭, ২০:৪০আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ২১:০৪

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক অস্ত্র কেনার জন্য ভিয়েতনামকে অনুরোধ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন জুয়ানের প্রতি ট্রাম্প এই আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র কিনতে ভিয়েতনামকে ট্রাম্পের অনুরোধ

ভিয়েতনামের প্রধানমন্ত্রীকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো ক্ষেপণাস্ত্র তৈরি করে।

রবিবার ট্রাম্প ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রান ডাই কুয়াংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দক্ষিণ চীন সাগরে মালিকানা নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য যুক্তরাষ্ট্র মধ্যস্ততা করতে আগ্রহী বলে জানান ট্রাম্প। ভিয়েতনামের প্রেসিডেন্টকে তিনি বলেন, ‘আমি একজন ভালো মধ্যস্ততাকারী। যদি প্রয়োজন মনে করেন, তবে চীনের সঙ্গে ভিয়েতনামের দক্ষিণ চীন সমুদ্র নিয়ে বিরাজমান বিরোধ মিমাংসায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারি।’

বৈঠকের পর ট্রাম্পের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ভিয়েতনামের প্রেসিডেন্ট জানিয়েছেন, সাগর নিয়ে বিরোধ আলোচনার মাধ্যমে নিষ্পত্তিতে আগ্রহী তারা।

দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে চীন ও ভিয়েতনামসহ আরও চারটি দেশের মধ্যে বিরোধ রয়েছে।

ভিয়েতনামের প্রধানমন্ত্রী ও দেশটির কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকে ট্রাম্প বাণিজ্য নিয়ে আলোচনা করেছেন। সূত্র: আল জাজিরা।

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান