পাকিস্তানে নির্বাচনি সমাবেশে বোমা হামলায় নিহত ৮৫

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০১৮, ২১:১৭আপডেট : ১৭ জুলাই ২০১৮, ০৩:৪৭

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি নির্বাচনি প্রচার সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ওই হামলায় ৭০ জনের নিহত হওয়ার খবর জানা গিয়েছিল। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন জানিয়েছে, নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৮৫ জনে উপনীত হয়েছে। আহতের সংখ্যা দেড়শ ছাড়িয়ে গেছে। বেলুচিস্তান আওয়ামী পার্টির প্রার্থী সিরাজ রাইসানির সমাবেশে ঘটা ওই হামলায় সিরাজ নিজেও প্রাণ হারিয়েছেন। তিনি সাবেক মুখ্যমন্ত্রী নবাব আসলাম রাইসানির ভাই। এই হামলা আজকের দিনে পাকিস্তানে ঘটা নির্বাচনি সহিংসতার দ্বিতীয় ঘটনা। পাকিস্তানে নির্বাচনি সমাবেশে বোমা হামলায় নিহত ৮৫

প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী ফায়েজ কাকার জানিয়েছেন, শুক্রবার (১৩ জুলাই) বিকালে বেলুচিস্তানের মাসতুং শহরে হামলার ঘটনাটি ঘটেছে। সিরাজ রাইসানিকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বেলুচিস্তান সিভিল ডিফেন্স ডিরেক্টর আসলাম তারিন নিশ্চিত করেছেন, হামলাটি আত্মঘাতী বোমা হামলা ছিল। এতে প্রায় ১০ কেজির মতো বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।

নিহত সিরাজ রাইসানি বেলুচিস্তান মুত্তাহিদা মাহাজের (বিএমএম) প্রধান ছিলেন। পরে তার রাজনৈতিক দল নবগঠিত বেলুচিস্তান আওয়ামী পার্টির সঙ্গে একীভূত হয়ে যায়। তিনি পিবি-৩৫ (মাসতুং) আসনে প্রার্থী হয়েছিলেন। আসন্ন নির্বাচনে তার বড় ভাই নবাব আসলাম রাইসানির বিরুদ্ধেই প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল সিরাজ রাইসানির। আসলাম রাইসানি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। ২০১১ সালেও একবার সিরাজকে লক্ষ্য করে হামলা চালানোর ঘটনা ঘটেছিল। ওই সময় তার গাড়িতে গ্রেনেড ছোঁড়া হয়। হামলায় তিনি প্রাণে বেঁচে গেলেও তার কিশোর ছেলে নিহত হয়।

নির্বাচনি প্রচারে মুখর পাকিস্তানে আজকের দিনে আরও একটি হামলার ঘটনা ঘটেছে। খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আকরাম খান দুররানিকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। এতে দুররানির প্রাণ রক্ষা পেলেও ৪ জন নিহত হয়েছে।

পাকিস্তানে নির্বাচনি সমাবেশে বোমা হামলায় নিহত ৮৫

/এএমএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম