বৃহস্পতিবার হাসপাতাল ছাড়বে থাই কিশোররা

বিদেশ ডেস্ক
১৪ জুলাই ২০১৮, ১২:১২আপডেট : ১৪ জুলাই ২০১৮, ১২:১৩

থাইল্যান্ডের গুহায় আটকে পড়ার পর উদ্ধার হওয়া ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ হাসপাতালে দ্রুত সুস্থ হয়ে ওঠছেন। শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী পিয়াসাকল জানিয়েছেন, বৃহস্পতিবার তারা হাসপাতাল ত্যাগ করতে পারবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

বৃহস্পতিবার হাসপাতাল ছাড়বে থাই কিশোররা

মঙ্গলবার রাতে আটকে পড়াদের বাকিদের উদ্ধার করা হয় মিয়ানমারের সীমান্তবর্তী গুহা থাম লুয়াং থেকে। এর মধ্য দিয়ে টানা কয়েকদিনের উদ্ধার অভিযানের সফল সমাপ্তি ঘটে। এরপর থেকেই হাসপাতালে রয়েছেন কিশোর দলের কোচ ও ফুটবলাররা।

শনিবার সংবাদ সম্মেলনে কিশোরদের একটি ভিডিও সাংবাদিকদের দেখানো হয়। এতে দেখা যায় তারা সুস্থ আছে, বিছনায় বসে উদ্ধারকারীদের ধন্যবাদ জানাচ্ছে তারা।

১৪ বছরের নোট নামের কিশোর বলে, আমার স্বাস্থ্য এখন ভালো। আমাকে উদ্ধারের জন্য ধন্যবাদ।

থাই স্বাস্থ্যমন্ত্রী জানান, ১৩ জনের স্বাস্থ্যের উন্নতি হয়েছে। গুহা থেকে উদ্ধারের সময় কয়েকজনের নিউমোনিয়া ছিল। চিয়াং রাই শহরের হাসপাতাল থেকে বৃহস্পতিবার তারা সবাই বাড়ি যেতে পারবে। অনেকের ওজন ৫ কেজি কমেছিল। তবে এখন তা বৃদ্ধি পাচ্ছে।

পিয়াসাকল জানান, কিশোরদের স্বাস্থ্যের উন্নতি হলেও এখনও তাদের প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হবে। থাইল্যান্ড ও বিশ্বজুড়ে যে প্রচারণা পেয়েছে তা মোকাবিলা করতে হবে কিশোরদের।

এরই মধ্যে হলিউডের দুটি প্রযোজনা সংস্থা কিশোরদের ও তাদেরকে উদ্ধারের অভিযান নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে চাইছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কিশোর ও তাদের পরিবার যে প্রচারণা পাবে সে বিষয়ে তাদেরকে প্রস্তুত করতে হবে। কিশোরদের আমরা ঐক্যবদ্ধভাবে উদ্ধার করেছি। তখন আমরা ঐক্যবদ্ধ ছিলাম এবং কিশোররা যেনও মানসিক ও শারীরিক বিকাশেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম