আফগানিস্তানে বেসামরিক নিহতের সংখ্যা সর্বোচ্চ: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০১৮, ১৪:৪৫আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৪:৪৬

আফগানিস্তানে দীর্ঘদিনের যুদ্ধে বেসামরিক নাগরিক নিহতের ঘটনা ২০১৮ সালের প্রথম ছয় মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘের সর্বশেষ এক প্রতিবেদনে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

আফগানিস্তানে বেসামরিক নিহতের সংখ্যা সর্বোচ্চ: জাতিসংঘ

জাতিসংঘের তথ্য অনুসারে, গত ছয় মাসে আফগানিস্তানে ১ হাজার ৬৯২ জন বেসামরিক নাগরিক নিহতের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের বেশিরভাগ ঘটেছে জঙ্গি হামলা ও আত্মঘাতী বোমা বিস্ফোরণে। ২০০১ সালে আফগানিস্তানে যুদ্ধ শুরু হওয়ার পর বেসামরিক নাগরিক নিহতের ঘটনা এটাই সর্বোচ্চ। ২০০৯ সাল থেকে জাতিসংঘ বেসামরিক নিহতের ঘটনা লিপিবদ্ধ করা শুরু করে।

এই প্রতিবেদন প্রকাশের দিনই আফগানিস্তানের রাজধানী কাবুল গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়ে হামলা হয়েছে। ওই হামলায় সাতজন নিহত হয়েছেন। দেশটির গত কয়েক মাসের হামলার দায় স্বীকার করছে তালেবান ও আইএস।

আফগানিস্তানে কর্তব্যরত জাতিসংঘের সহযোগিতা মিশন এই প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় এই বছর নিহতের হার ১ শতাংশ বেড়েছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, বেসামরিক আহতের ঘটনা ৫ শতাংশ কমেছে। এই সময়ে আহত হয়েছেন ৩ হাজার ৪৩০। আর এক সঙ্গে নিহত ও আহতের ঘটনা কমেছে ৩ শতাংশ (৫১২২)।

মিশন প্রতিবেদনে জানিয়েছে, গত মাসে আফগান সরকারের সঙ্গে তালেবানের অস্ত্রবিরতি চুক্তির পরও বেসামরিক নিহতের ঘটনা বেড়েছে।

এদিকে, জুলাই মাসের শুরুতে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো ব্রাসেলসে আফগান সংঘাত নিয়ে এক সম্মেলনে মিলিত হয়। ওই সম্মেলনে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ১৭ বছর ধরে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকা অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মতি দিয়েছেন এবং একটি কৌশলগত পর্যালোচনার পরিকল্পনা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ২০০১ সালে টুইন টাওয়ার হামলার পর আফগানিস্তানে তালেবানদের উৎখাতে সামরিক অভিযান শুরু করে। এরমধ্য দিয়ে দেশটি এই দীর্ঘ সংঘাতের সূচনা হয়।

 

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম