আফগানিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

বিদেশ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৯

আফগানিস্তানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে থাকা নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে হেলিকপ্টারটির পাইলটও রয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

আফগানিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

খবরে বলা হয়েছে, শনিবার কর্মকর্তারা হেলিকপ্টারটি বিধ্বস্তের কথা জানিয়েছেন। তবে তারা জঙ্গি হামলার কথা অস্বীকার করেছেন।

সম্প্রতি তালেবান যোদ্ধারা আফগান ও বিদেশি সেনাদের ওপর হামলা জোরদার করেছে। এতে করে  সেনা ও সরঞ্জামের পরিবহনের জন্য আকাশ পথের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে সরকারি সেনারা। কিন্তু পর্যাপ্ত দক্ষতা ও দুর্বল পরিকল্পনার অভাবে নিয়মিত দুর্ঘটনায় পড়ছে হেলিকপ্টার।

ফারাহ প্রদেশের গভর্নরের মুখপাত্র নাসের মেহরি জানান, সর্বশেষ বিধ্বস্তের ঘটনাটি কারিগরি জটিলতার কারণে ঘটেছে। এটা কোনও জঙ্গি হামলা না। তিনি বলেন, হেলিকপ্টারটি কারিগরি জটিলতায় বিধ্বস্ত হয়েছে। তালেবানের ছোড়া গোলাতে নয়।

কাবুলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা তদন্ত করা হচ্ছে। এতে আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহন করা হচ্ছিল।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম