জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী স্বীকৃতির অধিকার কোনও দেশের নেই: মাহাথির

বিদেশ ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৮, ২০:০৭আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২০:০৮

পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে অস্ট্রেলিয়ার স্বীকৃতির সমালোচনা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। রবিবার তিনি বলেছেন, এই অধিকার কোনও দেশের নেই। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী স্বীকৃতির অধিকার কোনও দেশের নেই: মাহাথির

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পথ ধরে শনিবার পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া। এই সিদ্ধান্তের সমালোচনা করে মাহাথির সাংবাদিকদের বলেন, জেরুজালেম এখন যেমন আছে তেমনটাই থাকা উচিত, ইসরায়েলের রাজধানী নয়।

মালয়েশীয় প্রধানমন্ত্রী বলেন, জেরুজালেম সবসময় ফিলিস্তিনের আওতায় ছিল। এখন কেন ফিলিস্তিনিদের কাছে না দিয়ে তারা জেরুজালেম যাদের নয় তাদের সঙ্গে ভাগ করছে, কেন আরব ও ইহুদিদের মধ্যে ভাগ করার উদ্যোগ নিচ্ছে? এই অধিকার তাদের নেই।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া দীর্ঘদিন ধরেই ফিলিস্তিন-ইসরায়েল সংকট সমাধানে দুই রাষ্ট্র নীতির সমর্থক। জেরুজালেম মুসলিম, ইহুদি ও খ্রিস্টান ধর্মালম্বীদের কাছে পবিত্র স্থান। ইসরায়েল-ফিলিস্তিন সংকটে সবচেয়ে বড় বিরোধের ক্ষেত্রই হচ্ছে পূর্ব জেরুজালেম। ফিলিস্তিনিরা নিজেদের ভবিষ্যৎ রাজধানী হিসেবে দেখতে চায়। ইসরায়েল পুরো জেরুজালেমকে নিজেদের রাজধানী মনে করে। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের এই সিদ্ধান্তকে স্বীকৃতি দেয়নি।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের