দেশি ডুবোজাহাজ ও ডেস্ট্রয়ার নিয়ে ইরানের মহড়া শুরু

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৭
image

পারস্য উপসাগরে দেশে তৈরি ডুবোজাহাজ ও ডুবোজাহাজ বিধ্বংসী যুদ্ধজাহাজ নিয়ে সামরিক মহড়া শুরু করেছে ইরান। এতে পরীক্ষা করা হবে ডুবোজাহাজ থেকে ছোঁড়া ক্রুজ ক্ষেপণাস্ত্রের সক্ষমতা। ক্রুজ ক্ষেপণাস্ত্রটিও ইরান নিজে তৈরি করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (২২ জানুয়ারি) থেকে শুরু হওয়া মহড়াটি তিন দিন ধরে চলবে। মহড়ার সীমা হরমুজ প্রণালি থেকে শুরু করে ভারত মহাসাগর এলাকাজুড়ে বিস্তৃত। এতে যোগ দিয়েছে শতাধিক ইরানি সামরিক নৌ যান। দেশি ডুবোজাহাজ ও ডেস্ট্রয়ার নিয়ে ইরানের মহড়া শুরু
পারমাণবিক অস্ত্র গবেষণা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে ইরানের ওপর ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। পারমাণবিক অস্ত্র তৈরি না করার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে যে আন্তর্জাতিক চুক্তি ইরানের হয়েছিল, সে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, ইরান অঞ্চলটিতে সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে। ফলে ইরানে আবার বলবৎ হয়েছে মার্কিন নিষেধাজ্ঞা।
অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। এমন অবস্থায় দীর্ঘদিন পরে আবারও সাগরের ওই এলাকায় উপস্থিত হয়েছে যুক্তরাষ্ট্রের এয়ারক্র্যাফট ক্যারিয়ার (বিমানবাহী রণতরী) ইউএসএস জন সি স্টেনিস।
শুক্রবার শুরু হওয়া মহড়ার বিষয়ে ইরানি নৌ বাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খাঞ্জাদি বলেছেন, ‘এই মহড়ায় বেশ কিছু ভিন্ন ভিন্ন ঝুঁকি মোকাবেলার বিষয়ে মহড়া হবে, পরীক্ষা করা হবে সমরাস্ত্র। সেই সঙ্গে মূল্যায়ন করা হবে সরঞ্জাম ও বাহিনীর সদস্যদের যুদ্ধ সক্ষমতা।’
তিনি আরও বলেছেন, এই মহড়ায় ‘ডুবোজাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে। তাছাড়া, শাহান্দ ডেস্ট্রয়ার থেকে উড্ডয়ন করবে হেলিকপ্টার ও ড্রোন।’ দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, যে ডুবোজাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পরীক্ষা হবে এই মহড়ায়, সেই ডুবোজাহাজের নাম ফাতেহ। গত সপ্তাহ থেকে এটি ইরানি নৌ বাহিনী ব্যবহার করছে।
এই ক্রুজ ক্ষেপণাস্ত্রটিও ইরানের তৈরি। এর পাল্লা প্রায় এক হাজার ৩০০ কিলোমিটার। এ মাসের শুরুতেই ইসলামিক বিপ্লবের বার্ষিকী উদযাপন উপলক্ষে ক্রুজ ক্ষেপণাস্ত্রটি প্রদর্শন করা হয়েছিল। মহড়ায় যোগ দেওয়া শাহান্দ ডেস্ট্রয়ারটিও ইরানের নিজের তৈরি। গত ডিসেম্বর মাস থেকে এটি ব্যবহৃত হচ্ছে। ইরানের দাবি শাহান্দ ডেস্ট্রয়ার (ডুবোজাহাজ বিধ্বংসী যুদ্ধজাহাজ) শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম। দেশি ডুবোজাহাজ ও ডেস্ট্রয়ার নিয়ে ইরানের মহড়া শুরু

/এএমএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম