কাশ্মির নিয়ে আলোচনায় পাকিস্তানে সৌদি ও আমিরাতের কূটনীতিক

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪০

কাশ্মির নিয়ে ভারতের সঙ্গে চলমান উত্তেজনা হ্রাস করতে পাকিস্তান কূটনীতিক পাঠিয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ৫ আগস্ট ভারত কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার বাতিলের পর এ ইস্যুতে নীরব ছিল উপসাগরীয় আরব দেশগুলো। কিন্তু বুধবার এক বিশেষ উড়োজাহাজে সৌদি আরব ও সংযুক্ত আমিরাতের দুই কূটনীতিক পাকিস্তানে পৌঁছেছেন। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ খবর জানিয়েছে।

কাশ্মির নিয়ে আলোচনায় পাকিস্তানে সৌদি ও আমিরাতের কূটনীতিক

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল জুবায়ের ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বুধবার ইসলামাবাদ পৌঁছান। পাকিস্তানের পক্ষ থেকে এই কূটনীতিকের সফরকে একতার প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে।

দুই কূটনীতিক পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বর্তমান সংকট মোকাবিলা, উত্তেজনা হ্রাস ও শান্তি ও নিরাপত্তার জন্য সহযোগিতায় কাজ করবে।

এই দুই কূটনীতিক পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গেও বৈঠক করেছেন।

মঙ্গলবার কোরেশি জানিয়েছিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর আহ্বানের পরই এই কূটনীতিকরা সফরে আসছেন।

সৌদি ও আমিরাতের কূটনীতিকদের ইসলামাবাদে অবতরণের কয়েক মুহূর্ত আগে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারের আসিফ গফুর জানিয়েছেন, কাশ্মির সংকট শান্তিপূর্ণ উপায়ে সমাধান না হলে পাকিস্তানের সেনাবাহিনী শেষ গুলি ও শেষ সেনা পর্যন্ত লড়াই করে যাবে।

গত ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর স্বাভাবিকভাবেই ‘চিরবৈরী প্রতিবেশী’ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হচ্ছে ভারতের। ইসলামাবাদ এরইমধ্যে সাফ জানিয়ে দিয়েছে,তারা কাশ্মিরিদের জন্য তাদের সর্বস্ব দিয়ে লড়াই করবে। এমনকি যুদ্ধের জন্য পাকিস্তান ও সে দেশের সেনাবাহিনী প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের