আফগানিস্তানে জুমার নামাজে বিস্ফোরণ, ২৯ মুসল্লি নিহত

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০১৯, ১৯:২০আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২০:৪৩

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় একটি মসজিদে জুমার নামাজের সময় বোমা বিস্ফোরণে অন্তত ২৯ জন মুসল্লি নিহত হয়েছেন। শুক্রবারের এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আফগানিস্তানে জুমার নামাজে বিস্ফোরণ, ২৯ মুসল্লি নিহত

নাঙ্গারহার প্রাদেশিক কাউন্সিলের সদস্য সোহরাব কাদেরি জানান, বিস্ফোরণে অন্তত ২৯ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। তিনি বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বিস্ফোরণের ধ্বংসস্তূপ থেকে মরদেহ এখনও বের করছে উদ্ধারকর্মী ও স্থানীয়রা।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ জানান, বিস্ফোরণে মসজিদের ছাদ ধসে পড়েছে। এখন পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে।

কোনও জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করা হয়নি।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র মুবারেজ আত্তাল বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, নাঙ্গারহার প্রদেশের হাসকা মিনা জেলার একটি মসজিদে এই বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১৭ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন।

হাসকামিনার একটি হাসপাতালের চিকিৎসক এএফপিকে জানিয়েছেন, প্রায় ৩২টি মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এছাড়া ৫০ জন আহতকে ভর্তি করা হয়েছে।

আফগানিস্তানে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭৪ জনে। একই সময়ে আহত হয়েছেন প্রায় ৩ হাজার ১৩৯ জন। গত বছরের একই সময়ের তুলনায় তা ৪২ শতাংশ বেশি। হতাহতদের মধ্যে ৪১ শতাংশ নারী ও শিশু।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক