রাখাইনে সেনা-বিদ্রোহী সংঘর্ষ, পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০১৯, ২১:৫৫আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২১:৫৬

মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর সঙ্গে জাতিগত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষ থেকে পালাতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাখাইনের ম্রাউক-ইউ শহরে এই ঘটনা ঘটেছে। দেশটির সংবাদমাধ্যম ইরাবতী এখবর জানিয়েছে।

রাখাইনে সেনা-বিদ্রোহী সংঘর্ষ, পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

স্থানীয় বাসিন্দা ইউ থেইন কিয়াউ মিয়া জানান, লেক্কা এলাকায় ভোরে সংঘর্ষ শুরু হয়। কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

আরাকান আর্মির গণমাধ্যম কর্মকর্তা জানান, বিদ্রোহীরা সেনাবাহিনীর ওপর হামলা চালায়। কারণ সেনারা গ্রামবাসীকে নির্যাতন করছিল। কয়েকজন সেনা হতাহত হয়েছে এবং অস্ত্র-গুলি জব্দ করা হয়েছে।

মিয়ানমার সেনাবাহিনীর পশ্চিম কমান্ডের মুখপাত্র কর্নেল উইন জাউ জানান, গ্রামে শুদ্ধি অভিযান চালানোর সময় বিদ্রোহীরা হামলা চালায়।

স্থানীয়রা জানান, সংঘর্ষের কারণে শনিবার স্থানীয় বাজার বন্ধ ছিল। গ্রামের লোকেরা নৌকায় পালাচ্ছিল। এ সময় ১৬ ও ১৩ বছরের দুই ভাই পানিতে ডুবে মারা গেছে।

আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। 

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান