হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টা পর ফের কারাগারে মরিয়ম নওয়াজ

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০১৯, ১৪:৩০ আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ১৪:৩৬

পাকিস্তান মুসলিম লিগ (এন) নেতা মরিয়ম নওয়াজকে হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই পুনরায় কারাগারে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে লাহোরের সার্ভিসেস হাসপাতাল থেকে কট লাখপাত কারাগারে নেওয়া হয়। দলটির নেতাদের বরাত দিয়ে এখবর জানিয়েছে ডন।

হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টা পর ফের কারাগারে মরিয়ম নওয়াজ

মরিয়মকে হাসপাতাল থেকে কারাগারে নেওয়ার নিন্দা জানিয়ে দলটির মুখপাত্র জানান, ভোর ৫টায় তাকে কারাগারে নেওয়া হয়েছে। যখন কারাগারে পাঠানো হয় তখনও অসুস্থবোধ করছিলেন মরিয়ম।

বুধবার রাতে অসুস্থ বাবা ও সাবকে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাতের পর মরিয়মকে হাসপাতালে ভর্তি করা হয়। লাহোর সার্ভিস হাসপাতালের নথি অনুসারে, তাক রাত ১০টা ০৩ মিনিটে ভিভিআইপি দুই এ ভর্তি করা হয়। এই হাসপাতালেই ভর্তি আছেন নওয়াজ। সোমবার রাতে তাকে এখানে ভর্তি করা হয়েছে।

অসুস্থ বাবাকে দেখতে চাওয়ার আবেদন জানালে পাঞ্জাব সরকার মরিয়মকে প্যারোলে এক ঘণ্টার জন্য মুক্তি দিতে সম্মত হয়। দেশটির দুর্নীতি দমন আদালতের রিমান্ডে রয়েছেন তিনি।

এক সূত্র ডনকে জানায়, বাবা-মেয়ের দীর্ঘ এক ঘণ্টার বৈঠক শেষে হাসপাতাল কর্তৃপক্ষ মরিয়মকে চেকআপ করতে সম্মত হয়। কারণ গত কয়েকদিন ধরে তিনি সুস্থবোধ করছিলেন না।

সূত্র আরও জানায়, হাসপাতালে ভর্তি হওয়ার প্রস্তাব মরিয়ম গ্রহণ করেন। রাতেই রক্ত পরীক্ষা করা হয় এবং ফলাফলের ভিত্তিতে চিকিৎসা শুরু হওয়ার কথা ছিল।

/এএ/
সম্পর্কিত
অটো চালিয়ে, পিৎজা হাটে কাজ করে ১০ হাজার ৯৬৪ কোটির সাম্রাজ্য
এশীয় গাড়ি নির্মাতাদের দাপটে নিজেদের বাজারে পিছিয়ে পড়ছে মার্কিন কোম্পানিগুলো
বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, সব জেলায় দুর্যোগ ঘোষণা
সর্বশেষ খবর
রাসায়নিক নিরাপত্তায় বাড়ছে নতুন ঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞরা
রাসায়নিক নিরাপত্তায় বাড়ছে নতুন ঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞরা
কলকাতায় ঐতিহাসিক ম্যাচ, ভারতের জালে ব্রাজিলের চার গোল
কলকাতায় ঐতিহাসিক ম্যাচ, ভারতের জালে ব্রাজিলের চার গোল
যুদ্ধে জড়ানোর সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী
যুদ্ধে জড়ানোর সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী
ককপিটে হামলাকারী সেই রহস্যময় কো-পাইলট আসলে কে?
কী, কেন, কীভাবে ককপিটে হামলাকারী সেই রহস্যময় কো-পাইলট আসলে কে?
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা