পাকিস্তানি হাই কমিশনের অর্ধেক কর্মীকে বহিষ্কার করবে ভারত

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০২০, ০১:১৭আপডেট : ২৪ জুন ২০২০, ০১:১৯

নয়া দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনের অর্ধেক কর্মীকে বহিষ্কার করতে যাচ্ছে ভারত। পাকিস্তানের কূটনীতিকদের বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তি ও সন্ত্রাসীদের যোগাযোগের অভিযোগে ভারত এই পদক্ষেপ নিতে যাচ্ছে। একই সঙ্গে ইসলামাবাদে ভারতীয় দূতাবাস থেকে সম সংখ্যক কর্মীকে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তাৎক্ষণিকভাবে পাকিস্তান কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নয়া দিল্লির পাকিস্তানি হাই কমিশন

তিন সপ্তাহ আগে দুই পাকিস্তানি দূতাবাস কর্মীকে বহিষ্কারের পর থেকেই পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তান দূতাবাসের দুই কর্মীকে গোয়েন্দাবৃত্তির অভিযোগে ইসলামাবাদে ফেরত পাঠিয়েছিল ভারত। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এই ঘটনায় পাল্টা পদক্ষেপ নিয়ে পাকিস্তান। কয়েকদিন আগে ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের দুই কর্মী ‘নিখোঁজ’ হওয়ার পর তাদের মুক্তি দিয়েছে পাকিস্তানের পুলিশ। পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি ওই দুই কর্মী সড়ক দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে ইসলামাবাদ সচিবালয় থানায় দায়ের করা মামলায় এক জনের কাছে জাল নোট পাওয়ার অভিযোগও আনা হয়েছে।
এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানি কর্মীরা গোয়েন্দা কর্মকাণ্ড ও সন্ত্রাসীদের যোগাযোগ করেছে।
এই সিদ্ধান্তের ফলে এক সপ্তাহের মধ্যে দুই হাই কমিশনকে ৩৫ জন কর্মীকে নিজ দেশে ফিরিয়ে নিতে হবে।
পাকিস্তানের চার্জ ডি’অ্যাফেয়ার্স সৈয়দ হায়দার শাহকে তলব করে এই অভিযোগ জানানো হয়েছে। তাকে জানানো হয়েছে, ইসলামাবাদে ভারতীয় দূতাবাস কর্মকর্তারা তাদের বৈধ কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হয়রানির মুখে পড়ছেন।

/এএ/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের