৫ তলা ভবন ‘হেঁটে’ গেলো নতুন স্থানে! (ভিডিও)

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০২০, ১৪:৫২আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ২৩:০৫

চীনের সাংহাইয়ের পূর্বাঞ্চলীয় হুয়াংপু জেলার বাসিন্দারা এই মাসের শুরুতে একটি অভাবনীয় ঘটনা প্রত্যক্ষ করেছেন: একটি ভবনের ‘হেঁটে চলা’।

৫ তলা ভবন ‘হেঁটে’ গেলো নতুন স্থানে! (ভিডিও)

৮৫ বছর পুরনো একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পুরোটা মাটি থেকে তুলে নতুন জায়গায় স্থানান্তর করা হয়েছে। এই কাজে ব্যবহার করা হয়েছে নতুন এক ধরনের প্রযুক্তি। এই প্রযুক্তিকে ওয়াকিং মেশিন বলে ডাকা হচ্ছে।

ঐতিহাসিক স্থাপনা সুরক্ষার অংশ হিসেবে ইঞ্জিনিয়াররা পাঁচতলা ভবনের নিচে প্রায় ২০০টি ‘মোবাইল সাপোর্ট’ বসান। এগুলো রোবটের পায়ের মতো। এটি দুই অংশে বিভক্ত। একটি উপরে উঠলে আরেকটি নিচে নামে। মানুষের হাঁটার মতো। এগুলোতে যুক্ত করা সেন্সর দিয়ে ভবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ন্ত্রণ করা হয়।

সাংহাই এভোলিউশন শিফট নামের কোম্পানি ২০১৮ সালে এই প্রযুক্তি উদ্ভাবন করে। কোম্পানির প্রধান কারিগরি সুপারভাইজার ল্যান উজি বলেন, এটি হলো ভবনকে ক্রাচ দেওয়ার মতো, যাতে করে এটি দাঁড়াতে এবং পরে হাঁটতে পারে। সূত্র: সিএনএন

/জেজে/এএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম