জাপানকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দ. কোরীয় আদালতের

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০২১, ১৯:৩১আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ১৯:৩১
image

দক্ষিণ কোরিয়ার একটি আদালত ১২ জন নারীকে ক্ষতিপূরণ দিতে জাপানকে নির্দেশ দিয়েছে। যুদ্ধের সময়ে এসব নারী জাপানের যৌন দাস হিসেবে কাজ করতে বাধ্য হয়েছিলেন। শুক্রবার দক্ষিণ কোরিয়ার আদালতের এই নির্দেশের কারণে দুই দেশের মধ্যে কূটনৈতিক বিরোধ নতুন করে উস্কে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

১৯১০ থেকে ১৯৪৫ পর্যন্ত জাপানের উপনিবেশিক শাসন নিয়ে সিউল ও দক্ষিণ কোরিয়ার মধ্যে মতবিরোধ রয়েছে। ওই শাসনের কারণে ক্ষতিগ্রস্থ অনেকেই টোকিওর আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণ দাবি করে আসছে।

শুক্রবার সিউলের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের আদেশে বলা হয়েছে, জাপানের সৈন্যদের যৌন দাস হিসেবে ব্যবহার হওো ১২ জন নারীর প্রত্যেককে ৯১ হাজার ডলার করে ক্ষতিপূরণ দেওয়া উচিত। আদালতের রায়ে বলা হয়েছে, প্রমাণ, সংশ্লিষ্ট উপাদান এবং স্বাক্ষ্যে দেখা গেছে এসব নারীরা অভিযুক্তদের মাধ্যমে মারাত্মক, অকল্পনীয় শারিরীক ও মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন। কোনও ক্ষতিপূরণই তাদের যন্ত্রণা লাঘব করতে পারে না।’

তবে জাপান বলে আসছে, ২০১৫ সালের এক চুক্তির মাধ্যমে ইস্যুটি সিউলের সঙ্গে মীমাংসা করা হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম