সু চির মুক্তি চাইলো নিরাপত্তা পরিষদ

বিদেশ ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫৪আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:০৫

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মিয়ানমারে সেনা অভ্যুত্থানে বন্দি হওয়া দেশটির নেত্রী অং সান সু চি ও অপর নেতাদের মুক্তি চেয়েছে। এক বিবৃতিতে গণতন্ত্রকে ঊর্ধ্বে তুলে ধরার প্রয়োজনীয়তার কথা বললেও সেনা অভ্যুত্থানের নিন্দা জানানো থেকে বিরত থেকেছে নিরাপত্তা পরিষদ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

যুক্তরাজ্যের পক্ষ থেকে যে খসড়া প্রস্তাব তুলে ধরা হয়েছিল সর্বসম্মতিক্রমে পাস হওয়া বিবৃতির ভাষা ছিল কোমল। যুক্তরাজ্যের খসড়া প্রস্তাবে সম্মত ছিল না চীন ও রাশিয়া। চিরাচরিতভাবে এই দুটি দেশ মিয়ানমারের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের পদক্ষেপ আটকে দিয়ে আসছে। প্রকাশিত বিবৃতিতে, সামরিক অভ্যুত্থানের কথা উল্লেখ করা হয়নি।

নিরাপত্তা পরিষদের সদস্যরা মিয়ানমারে গণতান্ত্রিক উত্তরণের প্রতি অব্যাহত সমর্থন দেওয়ার ওপর জোর দেন। তারা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়াকে ঊর্ধ্বে তুলে ধরার প্রয়োজনীয়তা, সহিংসতা থেকে বিরত থাকা এবং মানবাধিকার, মৌলিক স্বাধীনতা ও আইনের শাসনের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের ওপর জোর দেন।  

নিরাপত্তা পরিষদের সদস্যরা সুশীল সমাজ, সাংবাদিক এবং সংবাদমাধ্যমের কর্মীদের ওপর বিধিনিষেধ আরোপ করায় উদ্বেগ প্রকাশ করেন। তারা জাতিসংঘের ত্রাণবাহী ফ্লাইট আবার শুরু করাসহ নিরাপদ ও নির্বিঘ্নে মানবিক সহায়তা জনগণের নাগালের মধ্যে নিয়ে আসারও আহ্বান জানান।

উল্লেখ্য, সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। রাজধানী নেপিডো ও প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় রাস্তায় টহল দিতে শুরু করে সামরিক বাহিনীর সদস্যরা। দেশজুড়ে এক বছরের জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

অপরদিকে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন সু চি সমর্থকরা। এতে শামিল হয়েছেন বিভিন্ন পেশার মানুষ। পাশাপাশি বিভিন্ন আন্দোলন-কর্মসূচি অব্যাহত রয়েছে। এরইমধ্যে সেনা শাসনের বিরুদ্ধে বিক্ষুব্ধ মানুষকে প্রথমবারের মতো রাস্তায় নামতেও দেখা গেছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম