পাকিস্তানের সামরিক মহড়ায় রাশিয়া, ন্যাটো

বিদেশ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৯

আরব সাগরে ৪৫টি দেশের নৌবাহিনীর অংশগ্রহণে একটি সামরিক মহড়া চালাচ্ছে পাকিস্তান। সপ্তাহব্যাপী এই মহড়ায় রাশিয়া ও পশ্চিমাদের সামরিক ন্যাটো অংশগ্রহণ করছে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

এক বিবৃতিতে পাকিস্তানের নৌবাহিনী জানায়, ‘শান্তির জন্য একসঙ্গে’ স্লোগানে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এটি চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এর উদ্দেশ্য হলো জলদস্যু, সন্ত্রাসবাদ ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি।

পাকিস্তানের নৌবাহিনী জানিয়েছে, মহড়ায় ৪৫টি দেশের নৌবাহিনী অংশগ্রহণ করায় অনেক দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে।

প্রায় এক দশকের মধ্যে ন্যাটো সদস্যদের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিচ্ছে রাশিয়া। এটিকে তাৎপর্যপূর্ণ হিসেবে মনে করা হচ্ছে।

সর্বশেষ ২০১১ সালে স্পেন উপকূলে বোল্ড মনার্চ নামের একটি যৌথ মহড়ায় রাশিয়া ও ন্যাটোর নৌবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক