অভিষেকের স্ত্রী ও শ্যালিকাকে মুখোমুখি জেরা করতে চায় সিবিআই

কলকাতা প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২১, ২০:২২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ২০:২২

কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার পাশাপাশি তার শ্যালিকা মেনকা গম্ভীরকেও রবিবার নোটিশ পাঠিয়েছিল সিবিআই। সোমবার সকালেই পাল্টা চিঠি পাঠিয়ে নিজের অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন রুজিরা। মঙ্গলবার তিনি জিজ্ঞাসাবাদের জন্য তার বাসভবনে সিবিআই কর্মকর্তাদের আসতে বলেছেন। আর বেলা গড়ালেই আরও সক্রিয় ভূমিকায় দেখা যায় সিবিআইকে। দুপুর ১২টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করতে কলকাতার পঞ্চসায়রে তার বিলাসবহুল আবাসনে পৌঁছান সিবিআই কর্মকর্তারা।

যদিও নারী কর্মকর্তাদের বাসার ভেতরে ঢুকতে চাইলে নিরাপত্তারক্ষীদের বাধার সম্মুখীন হয় সিবিআই। তাদের অভিযোগ, বাসার মেইন গেট বন্ধ করে দেওয়া হয়।

জানা গেছে, বিলাসবহুল এই অ্যাপার্টমেন্টের কোনও বাসিন্দার সঙ্গে সাক্ষাৎ করতে এলে সেই ব্যক্তির অনুমতি সাপেক্ষ কোনও নথি দেখাতে হয়। এমন কিছু না থাকায় সিবিআইকে বাধা দেন নিরাপত্তারক্ষীরা।

যদিও পরে সিবিআই কর্মকর্তারা বেশ কিছুক্ষণ অ্যাপার্টমেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলার পর তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়। তবে কোনও গাড়িতে নয়, পায়ে হেঁটে ভেতরে প্রবেশ করতে হয় ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মকর্তাদের।

অভিষেকের স্ত্রী রুজিরা এবং শ্যালিকা মেনকার ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত কিছু তথ্য জানতে চায় সিবিআই। কয়লা কাণ্ডে তাদের আপাতত সাক্ষী হিসেবেই দেখাতে চেয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য  মেনকার বাড়িতে গিয়েছে সিবিআই।

অন্যদিকে, সোমবার সকালেই সিবিআই নোটিশের জবাবি চিঠিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার নিজের বাসভবনে ডেকেছেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। তিনি চিঠিতে লিখেছেন, মঙ্গলবার দুপুর ১১টা থেকে ৩টার মধ্যে যে কোনও সময়ে তার বাড়িতে এসে কথা বলতে পারে সিবিআইয়ের তদন্তকারী দল।

বিশেষ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রুজিরা এবং মেনকাকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই।

এদিকে ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনে অসঙ্গতির অভিযোগে পশ্চিমবঙ্গের পৌরমন্ত্রী তথা কলকাতা পৌরসভার প্রধান প্রশাসক ফিরহাদ হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনীকে নোটিশ পাঠিয়েছে ভারতের অপর কেন্দ্রীয় গোয়েন্দা সংহ ইডি। তাকে তলবও করা হয়েছে।

ইডি’র অভিযোগ, গত কয়েকবছর ধরে একাধিকবার বিদেশে গিয়েছেন প্রিয়দর্শিনীর স্বামী ইয়াসির হায়দার। এক বিদেশি অভিনেত্রীর মাধ্যমে বিদেশে টাকা পাচার করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সে কারণেই একাধিক ব্যাংকে প্রিয়দর্শিনীর অ্যাকাউন্টে লেনদেনের ওপর নজরদারি করা হচ্ছে।

সূত্রের খবর, চলতি সপ্তাহেই ইডি’র তদন্তকারীরা তলব করেছেন প্রিয়দর্শিনীকে। তার বাড়িতে গিয়েই নোটিশ দিয়ে এসেছেন ইডি’র কর্মকর্তারা।

এ ব্যাপারে ফিরহাদ হাকিম অবশ্য বলেছেন, ‘‌এমন কিছু শুনিনি। এ বিষয়ে আমি কিছুই জানি না।’‌ 

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের