বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মরিয়া পাকিস্তান

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০২১, ২১:১৪আপডেট : ১৭ মার্চ ২০২১, ২১:১৪
image

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সব ধরনের সুযোগ কাজে লাগাতে চায় পাকিস্তান। দেশটির প্রেসিডেন্ট ডা. আরিফ আলভি বাংলাদেশে নিযুক্ত সে দেশের হাই কমিশনারকে বলেছেন, পাকিস্তানের জন্য এই সম্পর্ক খুবই মূল্যবান। সংবাদমাধ্যম ডন-এর অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

১৭ থেকে ২৭ মার্চ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ। এই উদযাপনে অংশ নিতে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এবং মালদ্বীপের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশে আসছেন। এ সংক্রান্ত আলোচনার করার জন্য হাই-কমিশনার ইমরান সিদ্দিকীকে ঢাকা থেকে ইসলামাবাদে ডেকে পাঠায় পাকিস্তান সরকার। মঙ্গলবার  প্রেসিডেন্ট ভবনে ডেকে নিয়ে ডা. আলভিতাকে বলেন,  পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত করতে চায় তার দেশ।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। বুধবার ডন জানিয়েছে, দীর্ঘদিনের হিমশীতল সম্পর্কের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে পাকিস্তানের পক্ষ থেকে নেওয়া নানা ধরনের পদক্ষেপের কথা প্রেসিডেন্টকে জানান ইমরান সিদ্দিকী।

ডন বলছে, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একাধিক দ্বিপাক্ষিক প্রক্রিয়া বিদ্যমান রয়েছে। এর মধ্যে পররাষ্ট্র সচিব-পর্যায়ের পরামর্শক এবং যৌথ অর্থনৈতিক কমিশনও রয়েছে। তবে এসবের বেশিরভাগই স্থগিত রয়েছে। গত প্রায় ১২ বছর ধরে বন্ধ থাকা পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শিগগির আবার শুরু হবে বলে আশা করা হচ্ছে।

ডন বলছে, প্রেসিডেন্ট আরিফ আলভি হাই-কমিশনার সিদ্দিকীকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আরও বেশি মনোযোগ দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। দুই দেশের পারস্পরিক সুবিধা লাভের জন্য বাণিজ্যিক সম্পর্ক, ব্যবসায়িক সহযোগিতা এবং জনগণের সাথে জনগণের যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। ক্রীড়াসহ সাংস্কৃতিক ও রাজনৈতিক বিনিময় বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেছেন।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী