সেলফি তুলতে গিয়ে নৌকাডুবি, ইন্দোনেশিয়ায় নিহত ৭

বিদেশ ডেস্ক
১৭ মে ২০২১, ১৫:২৩আপডেট : ১৭ মে ২০২১, ১৫:২৩
image

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি নৌকাডুবিতে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, রবিবার পর্যটকেরা সেলফি তুলতে গেলে অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাটি ডুবে যায়।

সেন্ট্রাল জাভা পুলিশ প্রধান আহমাদ লুতফি জানান, শনিবার নৌকাটির ২০ আরোহীর সবাই গ্রুপ ছবি তুলতে হঠাৎ করে এক পাশে চলে গেলে এই দুর্ঘটনা ঘটে। তিনি সাংবাদিকদের বলেন, ‘এই দুর্ঘটনার কারণ অতিরিক্ত যাত্রী বোঝাই। ২০ জন মানুষ নৌকার ডান পাশে চলে গেলে তা নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।’

পুলিশ জানিয়েছে, নৌকাটি ডুবে যাওয়ার পর ১১জনকে উদ্ধার করা হয় আর সাত জনের মরদেহ পাওয়া যায়। এখনও নিখোঁজ রয়েছে আরও দুই জন। অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকাটি কিভাবে চলতে পারলো তা খতিয়ে দেখা শুরু করেছে কর্তৃপক্ষ।

প্রায় ১৭ হাজার দ্বীপের দেশ ইন্দোনেশিয়ায় নৌকাডুবির ঘটনা সাধারণ বিষয়। এপ্রিলে পশ্চিম জাভায় দুই নৌকার সংঘর্ষের পর ১৭ জেলেকে উদ্ধারে ছুটে যায় জরুরি কর্মীরা। তল্লাশি অভিযান শেষ করার সময়ে তিন জনকে মৃত অবস্থায় উদ্ধার করা যায়। আর তখনও নিখোঁজ ছিলো ১৩ জন।

এছাড়া গত বছরের জানুয়ারিতে প্রতিবেশি মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেওয়া অভিবাসীদের একটি নৌকা সুমাত্রা উপকূলে ২০ যাত্রী নিয়ে ডুবে যায়। এই ঘটনায় নিখোঁজ থাকে দশ জন।

/জেজে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে