শিগগিরই সু চি-কে দেখা যাবে: মিয়ানমারের সেনাপ্রধান

বিদেশ ডেস্ক
২২ মে ২০২১, ২২:৩৯আপডেট : ২২ মে ২০২১, ২২:৩৯

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি ভালো আছেন এবং শিগগিরই তাকে দেখা যাবে। এমন মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনী ও জান্তা সরকারের প্রধান অং হ্লাইং। ২০ মে হংকংভিত্তিক চীনা সম্প্রচারমাধ্যম ফিনিক্স টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর এটিই তার প্রথম কোনও সাক্ষাৎকার।

মিন অং হ্লাইং বলেন, কয়েক দিনের মধ্যেই সু চি আদালতে হাজির হবেন। ফিনিক্স টেলিভিশনকে দেওয়া মিয়ানমারের জান্তা প্রধানের পুরো সাক্ষাৎকারটি এখনও প্রচার করা হয়নি। তবে বার্মিজ ভাষায় দেওয়া তার সাক্ষাৎকারটি শনিবার চীনা ভাষায় অনুবাদ করে আংশিক প্রচার করা হয়েছে।

সাক্ষাৎকারে মিন অং হ্লাইং বলেন, ‘সু চি শারীরিকভাবে সুস্থ আছেন। তিনি বাড়িতে আছেন এবং কয়েক দিনের মধ্যে আদালতে হাজির হবেন।’

১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর থেকেই গৃহবন্দি অবস্থায় রয়েছেন সু চি। এরইমধ্যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুতর হচ্ছে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে দায়ের করা অভিযোগ। জানা গেছে, ক্ষমতাচ্যুত হওয়ার পর আগামী সোমবার আদালতে প্রথমবারের মতো আদালতে হাজির হবেন সু চি।

এদিকে সু চি-র দলের নিবন্ধন বাতিল করে দলটিকে বিলুপ্তির উদ্যোগ নিয়েছে জান্তা সরকার। সংবাদমাধ্যম মিয়ানমার নাউ দেশটির একজন নির্বাচন কমিশনারকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনএলডিসহ বেশ কয়েকটি দল জান্তা সরকারের প্রতিনিধিদের সঙ্গে ওই বৈঠক বয়কট করে।

জান্তার নিয়োগকৃত কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান থেইন সোয়ে বলেন, নভেম্বরের নির্বাচনে এনএলডির নির্বাচনি জালিয়াতি ছিল বেআইনি। তাই দলটির নিবন্ধন বাতিল করতে হবে। নভেম্বরের নির্বাচনে জালিয়াতিতে যারা জড়িত ছিলেন তাদের বিশ্বাসঘাতক হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিষয়ে জান্তা সরকার এবং বিরোধী রাজনীতিকদের ছায়া সরকারের মুখপাত্রের কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে সেনা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি জানায়, দলগুলোর সঙ্গে বৈঠকে তাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠকটি চলমান থাকায় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সম্পর্কে তারা এখনও অবগত নয়।

/এমপি/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী