মিয়ানমার জান্তার বিরুদ্ধে ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০২১, ০০:০০আপডেট : ০৪ জুন ২০২১, ০০:০৪

মিয়ানমারের জান্তা সরকারের ওপর  নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার সংস্থাটির পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেপ বোরেল্লে ব্রিটিশ বার্তা সংস্থা রয়র্টাসকে এ কথা জানান। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দক্ষিণ-পূর্ব এশিয়ার কূটনৈতিকদের সঙ্গে আলোচনা শেষে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত অং সান সু চি সরকারকে উৎখাতের পর তৃতীয়বারের মতো দেশটির সামরিক বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইইউ।

বরোল্লে আরও জানান, তৃতীয় ধাপের নিষেধাজ্ঞার প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এটি কার্যকর হবে। এবারের নিষেধাজ্ঞার আওতায় সামরিক সরকারের কর্মকর্তা এবং সেনাবাহিনীর অর্থনৈতিক স্বার্থের প্রতিনিধিত্ব করা প্রতিষ্ঠানকেও অন্তর্ভুক্ত করা হবে।

সামরিক অভ্যুত্থানের পর এ পর্যন্ত মিয়ানমারের ২১ সামরিক কর্মকর্তার সম্পত্তি জব্দ, ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ। একের পর এক নিষেধাজ্ঞার কবলে পড়া মিয়ানমারে বিনিয়োগ করা অনেক ইউরোপীয় প্রতিষ্ঠান দেশটি থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে। জাকার্তায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান প্রতিনিধির সঙ্গে আলাপচারিতায় মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি গণতান্ত্রিক উপায়ে স্বচ্ছ নির্বাচনের তাগিদ দিয়েছেন ইউরোপের পররাষ্ট্রবিষয়ক প্রধান।

মিয়ানমারে গণতন্ত্র ফেরাতে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আসিয়ান সমালোচনার মুখে থাকলেও বোরেল্লে বলেছেন, জোটটি সম্ভাব্য ভালো কাজ করছে এবং এই লক্ষ্যে কূটনৈতিক উদ্যোগে তাদের নেতৃত্ব দেওয়া উচিত।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থান ঘটিয়ে মিয়ানমারের শাসন নিজের হাতে নিয়ে নেয় টাটমাদাও বা বার্মিজ সেনা। স্টেট কাউন্সিলর আং সান সু চি-সহ আটক করা হয় নির্বাচিত সরকারের শীর্ষ কর্মকর্তাদের। এর পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। গণতন্ত্র ফেরানোর ডাক দিয়ে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। পাল্টা অভিযান শুরু করেছে সেনাবাহিনী। দিনে দিনে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে মিয়ানমার। সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে কয়েকশ’ মানুষ প্রাণ হারিয়েছেন।

/এলকে/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী