ডেঙ্গুর প্রাদুর্ভাব ৭৭ শতাংশ কমাবে যে মশা

বিদেশ ডেস্ক
১০ জুন ২০২১, ১৫:৪১আপডেট : ১০ জুন ২০২১, ২১:০৫

ডেঙ্গু দমনে সহজ একটি কৌশল ব্যবহার করে দুর্দান্ত সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, পরীক্ষায় দেখা গেছে এই কৌশল ব্যবহার করে ডেঙ্গুর প্রাদুর্ভাব ৭৭ শতাংশ কমিয়ে আনা সম্ভব। এর জন্য তারা ‘অলৌকিক’ ব্যাকটেরিয়ায় আক্রান্ত কিছু মশা ব্যবহার করেছিলেন, যা ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশার ক্ষমতাকে হ্রাস করে। ডেঙ্গু ভাইরাসকে সমূলে বিনাশ করার লক্ষ্যে ইন্দোনেশিয়ার ইয়োগাকার্টা শহরে এই পরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা।

ওয়ার্ল্ড মসকুইটো প্রোগ্রাম টিমের তরফে বলা হয়েছে, এর মাধ্যমে বিশ্বজুড়ে ছেয়ে গেছে এমনও কোনও ভাইরাসের বিনাশ সম্ভব হতে পারে। ৫০ বছর আগে খুব কম মানুষই ডেঙ্গু সম্পর্কে জানতেন। কিন্তু ধীরে ধীরে এর প্রাদুর্ভাব বেড়েছে। ১৯৭০ সালে মাত্র ৯টি দেশ মারাত্মক ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্মুখীন হয়েছিল, কিন্তু এখন বছরে ৪০০ মিলিয়ন সংক্রমণ রয়েছে। ডেঙ্গুকে ‘ব্রেক-বোন ফিভার’ও বলা হয়ে থাকে। কারণ, এই ভাইরাসে সংক্রমিত ব্যক্তিরা পেশী ও হাড়ে তীব্র ব্যথা অনুভব করেন।

ইন্দোনেশিয়ার এই ট্রায়ালে ওলবাচিয়া ব্যাকটেরিয়ায় সংক্রমিত মশা ব্যবহার করা হয়েছিল। গবেষক ডা. কেটি অ্যান্ডার্স এই মশাগুলোকে ‘প্রাকৃতিকভাবে অলৌকিক’ হিসেবে বর্ণনা করেছেন। ওলবাচিয়া মশার ক্ষতি করে না, তবে এটি মানব শরীরের সেই অংশে ছড়িয়ে পড়ে, যেখানে ডেঙ্গু ভাইরাসের প্রবেশ লক্ষ করা যায়। ব্যাকটেরিয়াগুলো সংস্থানের জন্য প্রতিযোগিতা শুরু করে এবং ডেঙ্গু ভাইরাসের জন্য প্রতিবন্ধকতা তৈরি করে। ফলে ওই ব্যক্তির আক্রান্ত হওয়ার আশঙ্কা তুলনামূলক কমে যায়।

ট্রায়ালটিতে ওলবাচিয়ায় আক্রান্ত পাঁচ মিলিয়ন মশার ডিম ব্যবহৃত হয়। প্রতি দুই সপ্তাহে শহরে বালতির পানিতে ওই ডিম দেওয়া হতো। এই পদ্ধতিতে সংক্রমিত মশার জনসংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লাগে মোট ৯ মাস। ইয়োগাকার্টা শহরকে মোট ২৪টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। সংক্রমিত মশার অর্ধেক এই অঞ্চলগুলোতে ছড়িয়ে দেওয়া হয়েছে।

নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, মশাগুলোকে ছেড়ে দেওয়ার পর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৭৭ শতাংশ কমেছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসার প্রয়োজন, এমন রোগীর সংখ্যা কমেছে ৮৬ শতাংশ। এই কৌশলটি এতটাই সফল হয়েছে যে পুরো শহরে এই মশাগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে। ডেঙ্গু নির্মূলের লক্ষ্যে সংলগ্ন এলাকাগুলোতেও একই প্রকল্প নিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: নিউজ ১৮।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম