পাকিস্তানের পার্লামেন্টে আইনপ্রণেতাদের লঙ্কাকাণ্ড

বিদেশ ডেস্ক
১৬ জুন ২০২১, ০১:৪১আপডেট : ১৬ জুন ২০২১, ০৫:২৪

পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ মঙ্গলবার এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। মঙ্গলবার দেশটির সরকারি ও বিরোধী দলীয় নেতারা গালাগালি ও একে অপরক্ষে লক্ষ্য করে বাজেটের কপি ছুড়ে মেরেছেন। এতে এক নারী সদস্য আহত হয়েছেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এখবর জানিয়েছে।

মঙ্গলবার জাতীয় পরিষদে ২০২১-২২ সালের বাজেট নিয়ে বিতর্ক আয়োজন করা হয়। শুক্রবার দেশটির অর্থনমন্ত্রী শওকত তারিন বাজেটটি উত্থাপন করেছেন।

বাজেট বিতর্কের শুরুতে বিরোধী দলীয় নেতা শেহবাজ শরিফ প্রারম্ভিক বক্তব্য দেওয়ার সময় ক্ষমতাসীন দলের সদস্যরা উচ্চস্বরে প্রতিবাদ শুরু করেন। আইনপ্রণেতারা একে অপরের মুখোমুখি হয়ে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু করলে মুহূর্তেই তা কুরুক্ষেত্রে রূপ নেয়। পরে শুরু হয় গালাগালি। এক পর্যায়ে একদল অপর দলকে লক্ষ্য করে বাজেটের কপি নিক্ষেপ করে।

ক্ষমতায় থাকা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা আলি আওয়ানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তাকে চিৎকার করে কথা বলতে গেছে।

পিটিআই’র এক নারী আইনপ্রণেতা মালেকা বোখারির চোখে বাজেটের একটি কপি লাগায় তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তার মারাত্মক কোনও ক্ষতি হয়নি।  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dawn Today (@dawn.today)

 

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের নেতা শেহবাজ পরে এক টুইটে পিটিআইকে ফ্যাসিবাদী দল হিসেবে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, আজ পুরো জাতি তাদের টেলিভিশনের পর্দায় দেখেছেন কীভাবে ক্ষমতাসীন দল গুণ্ডাগিরি করছে। এটি প্রমাণ করে ইমরান খান ও তার দল নৈতিকভাবে কতটা নিচে নেমে গেছে। পিটিআই একটি ফ্যাসিবাদী ও নিপীড়ণকারী দলে পরিণত হয়েছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, এই ঘটনার জন্য বিরোধী দল দায়ী। কারণ তাদের এক সদস্য আপত্তিকর শব্দ ব্যবহার করলে পিটিআইয়ের কয়েকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।

অবশ্য, যখন এই কাণ্ড ঘটছিল তখন পিটিআইয়ের কয়েকজন সিনিয়র নেতাকে হাসতে ও উৎসাহ দিতে দেখা গেছে।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী