বিদেশি শত্রু মোকাবিলায় সহযোগিতার অঙ্গীকার চীন ও উত্তর কোরিয়ার

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০২১, ১৬:৫৫আপডেট : ১১ জুলাই ২০২১, ১৬:৫৫

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিদেশি শত্রুতা মোকাবিলায় নিজেদের মধ্যে সহযোগিতা জোরদার করার অঙ্গীকার করেছেন। বন্ধুত্ব, সহযোগিতা ও দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি স্বাক্ষরের ৬০তম বার্ষিকী উপলক্ষে বিনিময় করা বার্তায় তারা এই অঙ্গীকার করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

রবিবার চীনের প্রেসিডেন্টকে পাঠানো এক বার্তায় উত্তর কোরীয় নেতা বলেছেন, বিদেশি শত্রুবাহিনী মোকাবিলায় তাদের সম্পর্ক গুরুত্বপূর্ণ। আর চীনা প্রেসিডেন্ট সহযোগিতাকে নতুন ধাপে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

১৯৬১ সালে উভয় দেশ চুক্তিটি স্বাক্ষরের পর থেকে উত্তর কোরিয়ার একমাত্র গুরুত্বপূর্ণ মিত্র দেশ চীন। পিয়ংইয়ংয়ের ওপর পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফলে দেশটি বাণিজ্য ও অন্যান্য সহযোগিতার জন্য বেইজিংয়ের ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়েছে।

বন্ধুত্বের চুক্তি অনুসারে, হামলার শিকার হলে একে অন্যকে সহযোগিতার কথা বলা হয়েছে।

বার্তায় কিম জং উন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক পরিস্থিতির নজিরবিহীন জটিলতা উত্তর কোরিয়া ও চীনের মধ্যকার কমরেড সুলভ আস্থা ও সামরিক বন্ধুত্ব দিন দিনি শক্তিশালী হচ্ছে।

কিম আরও বলেন, এশিয়ায় সমাজতন্ত্র ও শান্তি রক্ষা করছে চুক্তিটি। এখন শত্রুরা আরও বেশি বেপরোয়া ও বাধামূলক পদক্ষেপ নিচ্ছে।

চীনা প্রেসিডেন্টের বার্তায় উল্লেখ করা হয়েছে, কিমের সঙ্গে যোগাযোগ শক্তিশালী এবং স্থিতিশীলতার সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক নতুন ধাপে নিয়ে দুই দেশ ও জনগণের জন্য বৃহত্তর সুখের পরিকল্পনা রয়েছে তার।

চীন-উত্তর কোরিয়া এই গুরুত্বপূর্ণ চুক্তির মেয়াদ ছিল ২০ বছর। ১৯৮১ ও ২০০১ সালে চুক্তিটি নবায়ন করা হয়েছে।

উত্তর কোরিয়াক পর্যালোচনায় রাখা সংবাদমাধ্যম এনকে নিউজ জানায়, ধারণা করা হচ্ছে শি ও কিম চুক্তিটি আরও ২০ বছরের জন্য নবায়ন করবেন।

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের