৪৬ আফগান সেনাকে আশ্রয় দিলো পাকিস্তান

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০২১, ২৩:৩০আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৮:১৪

আফগানিস্তানের ন্যাশনাল আর্মি ও সীমান্ত পুলিশের অন্তত ৪৬ জন সদস্যকে আশ্রয় দিয়েছে পাকিস্তান। রবিবার তাদের আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বিবৃতিতে বলা হয়েছে, আফগান সেনাবাহিনীর কমান্ডার ৫ কর্মকর্তাসহ ৪৬ জন সেনা সদস্যের জন্য আশ্রয় ও সহযোগিতা চান। পাকিস্তান-আফগানিস্তান আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা পরিস্থিতির কারণে তারা তাদের সামরিক ফাঁড়ির নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেননি।

পাকিস্তান সেনাবাহিনী আরও জানায়, এ বিষয়ে আফগানিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তথ্য ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পাদনের জন্য যোগাযোগ করা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, যথাযথ প্রক্রিয়া শেষে এই সেনা ও কর্মকর্তাদের আফগান সরকারের কাছে সম্মানজনক উপায়ে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে ১ জুলাই আরও ৩৫ জন আফগান সেনা পাকিস্তানে আশ্রয় নিয়েছেন বলে আইএসপিআরের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। যথাযথ প্রক্রিয়ার পরে তাদের আফগান সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে।

সূত্র: ডন

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম