১০০ কেজি ওজনের লেহেঙ্গা পরে বিয়ের পিঁড়িতে কনে (ভিডিও)

বিদেশ ডেস্ক
৩১ জুলাই ২০২১, ১৮:৩১আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৮:৩১

বিয়ের মৌসুমে বিয়ে নিয়ে নানা মজার ভিডিও আপলোড হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তাই বলে কনের পরনে ১০০ কেজি ওজনের লেহেঙ্গা! এমনটাই ঘটেছে পাকিস্তানে। কনের এই পোশাকের ভিডিও এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আগে থেকেই কনের ইচ্ছে ছিল ১০০ কেজির লেহেঙ্গা পরবেন বিয়ের অনুষ্ঠানে। যেমন ভাবা তেমন কাজ! সুবিশাল লেহেঙ্গা পরেই বিয়ের পিঁড়িতে বসেন তিনি। এটি আকারে এতটাই বড় ছিল যে সেটি সামলাতে কয়েকজনের সাহায্য নিতে হয়েছে। বসার জায়গা পুরোটাই কনের দখলে। তার পাশে কোনও রকমে বসে রয়েছেন বর।

ভিডিওতে দেখা যাচ্ছে, দারুণ সুতোর কাজে সুসজ্জিত বিশাল আকারের লেহেঙ্গা পরে বিয়ের পালঙ্কে বসে আছেন কনে। তার পোশাকটি কয়েকজন দুই দিক থেকে ধরে রেখেছে। আর পাশে বসে আছেন বর। সাধারণ বিয়ের পোশাকেই, শেরওয়ানি পাগড়ির সাজে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই এটি ব্যাপকভাবে ভাইরাল হয়। একজন কমেন্ট করেছেন, ‘এমন ঘটনা জীবনে দেখিনি।’ আরেকজন লিখেছেন, ‘কিভাবে এত বড় মাপের লেহেঙ্গাটি সামাল দিচ্ছে কনে?’ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এমপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী