ভারতের বানানো বাঁধে তালেবানের হামলা ঠেকালো আফগান বাহিনী

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০২১, ১৭:০১আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৮:৩৩
image

আফগানিস্তানের হেরাত প্রদেশে ভারতের নির্মাণ করা সালমা নামে একটি বাঁধে তালেবানের হামলা নস্যাৎ করে দিয়েছে আফগান বাহিনী। দেশটির সরকার জানিয়েছে, আফগান বাহিনীর পাল্টা হামলায় মারাত্মক ক্ষয়ক্ষতির মুখে পড়ে আশেপাশের এলাকায় পালিয়ে গেছে তালেবান যোদ্ধারা। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফাওয়াদ আমান এক টুইট বার্তায় বলেন, তালেবান সন্ত্রাসীরা মঙ্গলবার রাতে সালমা বাঁধে হামলার চেষ্টা চালায়। এই বাঁধটি ভারত-আফগানিস্তান ফ্রেন্ডশিপ বাঁধ বলে পরিচিত। টুইট বার্তায় তিনি লেখেন, ‘সালমা বাঁধে তালেবান হামলা ব্যর্থ! সন্ত্রাসী তালেবান হেরাত প্রদেশে সালমা বাঁধ ধ্বংস করতে গত রাতে হামলা চালায়। কিন্তু সৌভাগ্যক্রমে তারা মারাত্মক ক্ষয়ক্ষতির শিকার হয় আর পাল্টা প্রতিরোধে আশপাশের এলাকায় পালিয়ে যায়।’

গত মাসেও একবার সালমা বাঁধে রকেট হামলা চালায় তালেবান। ওই সময় গোলা বর্ষণও করা হয়। তবে সেগুলো বাঁধের কাছে পড়লেও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

আফগানিস্তানের অন্যতম বড় বাঁধ সালমা হেরাতের চিশতি শরিফ জেলায় অবস্থিত। এর মাধ্যমে প্রদেশটির হাজার হাজার পরিবারে সেচের জল ও বিদ্যুৎ সরবরাহ করা হয়। বাঁধটির পানি ধারণক্ষমতা ৬৪ কোটি কিউবিক মিটার। এছাড়া এই বাঁধের মাধ্যমে চিশতি শরিফ জেলা থেকে শুরু করে ইরান সীমান্তবর্তী জুলফিকার এলাকা পর্যন্ত প্রায় দুই লাখ একর কৃষি জমিতে পানি সরবরাহ করা হয়। বিগত কয়েক বছরের মধ্যে আফগানিস্তানে ভারতের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প এই বাঁধ।

এমন এক সময়ে বাঁধটিতে হামলার চেষ্টা হলো, যখন তালেবান ও আফগান বাহিনীর মধ্যে লড়াই তীব্র হয়ে উঠেছে। গত কয়েক সপ্তাহে আফগানিস্তানের বেশ কয়েকটি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।

/জেজে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ