তুরস্কে সাত মাসে এক কোটিরও বেশি বিদেশি পর্যটক

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০২১, ১৪:১৫আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৪:১৫

২০২১ সালের প্রথম সাত মাসে তুরস্ক সফর করেছে এক কোটিরও বেশি বিদেশি পর্যটক। সোমবার দেশটির সংস্কৃতি ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এ বছরের প্রথম সাত মাসে তারা এক কোটি আট লাখ ৮০ হাজার বিদেশি পর্যটককে স্বাগত জানিয়েছে।

তুর্কি সফরে যাওয়া পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের গন্তব্য ছিল ইস্তাম্বুল। বিদেশি ভ্রমণকারীদের মধ্যে সর্বোচ্চ ৩৮ লাখ ৫০ হাজার মানুষ শহরটি ঘুরে দেখেছেন। এটি মোট সংখ্যার ৩৮ দশমিক ২ শতাংশ।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিসোর্ট শহর আনতালিয়া। গত সাত মাসে সেখানে ভ্রমণকারীর সংখ্যা ৩২ লাখ ৬০ হাজার। বুলগেরিয়া ও গ্রিস সীমান্ত সংলগ্ন এডিরন শহরটি ঘুরে দেখেছেন ১২ লাখ ২০ হাজার মানুষ।

বিদেশি ভ্রমণকারীদের মধ্যে সবচেয়ে বেশি পর্যটক ছিল রাশিয়ার। মোট পর্যটকের ১৫ দশমিক ৪১ শতাংশ এসেছে এই দেশটি থেকে। দ্বিতীয় স্থানে থাকা জার্মানি থেকে এসেছে ১৫ দশমিক ৫ শতাংশ। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে থাকা ইউক্রেন, বুলগেরিয়া ও ইরান থেকে এসেছে যথাক্রমে ১১ দশমিক ০৮, ৪ দশমিক ৮৫ এবং ৪ দশমিক ৩ শতাংশ পর্যটক। সূত্র: ইয়েনি সাফাক।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের