রহস্যময় ‘হাভানা সিনড্রোম’-এ বিলম্ব কমলার ভিয়েতনাম সফর

বিদেশ ডেস্ক
২৫ আগস্ট ২০২১, ১১:২৭আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১১:৩২

রহস্যময় অসুস্থতার কারণে ভিয়েতনাম সফর বিলম্ব হয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের। ভিয়েতনামের মার্কিন কর্মকর্তাদের মধ্যে ‘হাভানা সিনড্রোম’-এর উপসর্গ দেখা দেয়ায় সিঙ্গাপুর থেকে হ্যানয়ের উদ্দেশে যাওয়া কয়েক ঘণ্টা দেরি হয় কমালার।

স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট সিঙ্গাপুরে অবস্থান করছিলেন। যখন ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের দিকে যখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখনই অপ্রত্যাশিত এক খবর ছড়িয়ে পড়ে। ভিয়েতনামের মার্কিন দূতাবাসের কারও হাভানা সিনড্রোম উপসর্গ দেখা দেয়। এতে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে সেখানে। তাৎক্ষণিকভাবে ভাইস প্রসিডেন্টের সফর পিছিয়ে দেওয়া হয়। দূতাবাসের দুই কর্মকর্তাকে সরিয়ে নেয় সংশ্লিষ্টরা।

মার্কিন সংবাদমাধ্যম সিভিএস-এর খবরে বলা হয়, এর আগেও ভিয়েতনামে মার্কিন কর্মকর্তাদের একই ধরণের উপসর্গ দেখা দেয়। মার্কিন পররাষ্ট্র দফতর বিবৃতিতে জানায়, সম্ভাব্য অস্বাভাবিক স্বাস্থ্যজনিত ঘটনার কারণে হ্যারিসের সফর বিলম্ব হয়। পরবর্তিতে সতর্কতার সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও তার প্রতিনিধি দল হ্যানয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং বর্তমানে তারা ভিয়েতনামের রাজধানীতেই অবস্থান করছেন বলে জানা গেছে। হ্যানয়ের মার্কিন দূতাবাসে কর্মকর্তরা ২০১৬ সালে প্রথমবার রহস্যময় হাভানা সিনড্রোমে আক্রান্ত হন। 

‘হাভানা সিনড্রোম’ মস্তিষ্কের একটি রহস্যময় রোগ। এর কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তবে মার্কিন বিজ্ঞানীরা বলছেন, মাইক্রোওয়েভ তেজস্ক্রিয়তার কারণে হয়তো এই রোগ দেখা দিতে পারে। ২০১৬-১৭ সালে প্রথম কিউবারে এই রোগ ধরা পড়ে। ওই সময় হাভানায় নিযুক্ত মার্কিন ও কানাডার কূটনীতিকরা মাথা ঘোরা, ভারসাম্য হারানো, কানে কম শোনা এবং কোনও কিছু নিয়ে উদ্বেগের মতো উপসর্গ দেখা দেওয়ার অভিযোগ করেন।

 

/এলকে/
সম্পর্কিত
ভিয়েতনামের ট্রেন স্ট্রিটে ‘ছাইয়া ছাইয়া’ নাচ, ভারতীয় পর্যটকদের ভিডিও ঘিরে নিন্দার ঝড়
পুলিশ সংস্কার ও সাইবার নিরাপত্তায় সিঙ্গাপুরের সহযোগিতা চাইলো বাংলাদেশ 
বাংলাদেশের বিমানবন্দরের উন্নয়নে আগ্রহ প্রকাশ সিঙ্গাপুরের 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের