তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজ সহ্য করবে না চীন

বিদেশ ডেস্ক
২৮ আগস্ট ২০২১, ১৯:৩৮আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৯:৪৮

তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজ পরিচালনায় কঠোর নিন্দা জানিয়েছে চীন। বেইজিং এমন পদক্ষেপকে ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রকে হুমকি মনে করছে।

শনিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ এবং কোস্টগার্ড কাটার তাইওয়ান এবং চীনের মধ্যবর্তী জলসীমায় প্রবেশ করে। এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছে বেইজিং।

তাইওয়ান নিজেদের স্ব-শাসিত অঞ্চল দাবি করে আসছে। যদিও তাইওয়ানকে নিজেদেরই অংশ ভাবে চীন। 
মার্কিন যুদ্ধ জাহাজ তাইওয়ান প্রণালীতে প্রবেশ করায় সেখানকার ১৬০ কিলোমিটার অঞ্চলের নিরাপত্তায় ঝুঁকি দেখছে চীন।

যুক্তরাষ্ট্র দাবি করছে, শুক্রবার ইউএসএস কিড গাইডেড-ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ এবং কোস্টগার্ড কাটার মুনরো আন্তর্জাতিক জলসীমানা দিয়ে যাত্রা করে। একে নিয়মিত যাওয়া আসা বলছে তারা।

এই পথে প্রায় সময় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ প্রবেশ করতে দেখা যায়। এ নিয়ে বারবার ওয়াশিংটনকে সতর্ক করে আসছে চীন।

শনিবার চীন বলছে, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। তার দেশ নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র সহ্য করবে না বেইজিং।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম