৩৩ হাজার ফুট উঁচুতে উদ্ধারকারী বিমানে সন্তান প্রসব আফগান নারীর

বিদেশ ডেস্ক
২৯ আগস্ট ২০২১, ২১:৪৭আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২১:৪৭

আফগানিস্তান ছেড়ে যাওয়ার সময় যুক্তরাজ্যের একটি উদ্ধারকারী বিমানে শনিবার (২৮ আগস্ট) ভোরে কেবিন ক্রুদের সহায়তায় একজন আফগান নারী একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এসময় বিমানটি ৩৩ হাজার ফুট উঁচুতে ছিল।

টার্কিশ এয়ারলাইন্স জানিয়েছে, ২৬ বছর বয়সী সোমান নুরি কাবুল থেকে দুবাই হয়ে যুক্তরাজ্যের বার্মিংহ্যামে যাচ্ছিলেন। দুবাই থেকে ফ্লাইটটি বার্মিংহ্যামে যাওয়ার পথে মধ্য আকাশেই তার প্রসব বেদনা শুরু হয়।

বিমানে কোনও ডাক্তার ছিলেন না। তখন কেবিন ক্রুদের সহায়তায় তিনি সন্তান প্রসব করেন। তিনি তার শিশু কন্যার নাম রেখেছেন হাভা, ইংরেজিতে ইভ।

এয়ারলাইন্সটি জানিয়েছে, মা ও শিশু দুজনেই সুস্থ আছে।

সোমান নুরির সঙ্গে একই ফ্লাইটে তার স্বামী তাজ মোহাম্মত (৩০) এবং তাদের আরও দুই শিশু সন্তান রয়েছে।

টার্কিশ এয়ারলাইন্স জানায়, অতিরিক্ত সতর্কতা হিসেবে এই ফ্লাইটটি কুয়েতে জরুরি অবতরণ করে। এরপর সেখান থেকে বার্মিংহ্যামে পৌঁছায় শনিবার স্থানীয় সময় দুপুর নাগাদ। সূত্র: বিবিসি বাংলা।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম