ফের চালু হয়েছে উ. কোরিয়ার পারমাণবিক হৃদপিণ্ড: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০২১, ১৯:১০আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১৯:১০

উত্তর কোরিয়া বন্ধ থাকা ইয়ংবিয়ন পারমাণবিক চুল্লির কার্যক্রম পুনরায় চালু করেছে বলে ধারণা জাতিসংঘের। এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই চুল্লি কমপ্লেক্সে পারমাণবিক অস্ত্রে ব্যবহৃত প্লুটোনিয়াম উৎপাদন করছে কিম জং উনের দেশ।

২০০৯ সালে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-কে নিষেধাজ্ঞা দেয় পিয়ংইয়ং। এরপরও স্যাটেলাইটের মাধ্যমে গোপনে নজরদারি চালায় আইএইএ। নিষেধাজ্ঞার পর থেকে পারমাণবিক অস্ত্রের উন্নয়ন কার্যক্রম চালিয়ে গেছে উত্তর কোরিয়া। পরীক্ষামূলকভাবে পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণও ঘটানো হয়েছে। সর্বশেষ ২০১৭ সালে পারমাণবিক পরীক্ষা চালায়।

পর্যবেক্ষক সংস্থাটি জানিয়েছে, গত জুলাই থেকে ইয়ংবিয়ন পারমাণবিক চুল্লিটিতে শীতল পানি নিষ্কাশন হয়েছে। এর অর্থ হচ্ছে, চুল্লিটি চালু হয়েছে। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির অন্যতম এই ইয়ংবিয়ন চুল্লি। পাঁচ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চুল্লিটিকে দেশটির পারমাণবিক কর্মসূচির হৃদপিন্ড বলা হয়ে থাকে।

/এলকে/
সম্পর্কিত
কিম জং উনের সবচেয়ে বড় ভয় কী
রহস্যময় বিস্ফোরণে ডুবলো জাহাজ, উ. কোরিয়ায় কি পারমাণবিক রিয়্যাক্টর পাঠাচ্ছিলো রাশিয়া
টানা দ্বিতীয় দিন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো উত্তর কোরিয়া
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম