দোহায় তালেবানের সঙ্গে পাকিস্তানের দ্বিপক্ষীয় বৈঠক

বিদেশ ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:২২আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:২২

কাতারে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছে তালেবানের একটি প্রতিনিধি দল। শুক্রবার দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, দোহায় পাকিস্তানি দূতাবাসে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে তালেবান প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাজনৈতিক কার্যালয়ের বর্তমান প্রধান শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই। তারা পাকিস্তানি রাষ্ট্রদূত সৈয়দ আহসান রাজা শাহের সঙ্গে বৈঠক করেন।

তালেবান মুখপাত্র সুহাইল শাহীন টুইটারে বলেছেন, বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ ও সীমান্তের গতিপথ নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, উভয় পক্ষ মানবিক সহযোগিতা, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেছে। আফগানিস্তানের পুনর্গঠন এবং তোরখাম ও স্পিন বলডাক সীমান্তের মানুষের চলাচল নিয়েও আলোচনা হয়েছে।

খবরে বলা হয়েছে, পাকিস্তানি রাষ্ট্রদূত প্রতিনিধি দলের সম্মানে নৈশভোজ আয়োজন করেন।

/এএ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি