সু চি’র সাক্ষাৎ চান আসিয়ান দূত

বিদেশ ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২১, ২০:১৫আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২০:১৫

দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সংস্থা আসিয়ানের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জানিয়েছেন, উৎখাত হওয়া নেত্রী অং সান সু চি’র সাক্ষাৎ পাওয়ার জন্য জান্তার সঙ্গে আলোচনা করছেন। শনিবার তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছেন।

দ্য অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশন্স (আসিয়ান) মিয়ানমারে সহিংসতা বন্ধের চেষ্টা করে যাচ্ছে। ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর সামরিক জান্তা ও জান্তাবিরোধীদের সঙ্গে আলোচনা শুরু করেছে। আলোচনা এগিয়ে নিতে আসিয়ান ব্রুনেইয়ের দ্বিতীয় পররাষ্ট্রমন্ত্রী এরিওয়ান ইউসফকে দায়িত্ব দিয়েছে।

শনিবার তিনি রয়টার্সকে বলেন, মিয়ানমার পরিদর্শনের জরুরি তাগাদ রয়েছে। কিন্তু এর আগে আমার আশ্বাসের প্রয়োজন। আমার কী করার সুযোগ আছে তা স্পষ্ট জানতে হবে। আমি সেখানে যাওয়ার পর তারা আমাকে কী কী করার অনুমতি দেবে তা জানা দরকার।

এরিওয়ান জানান, অক্টোবর মাসের দিকে তিনি মিয়ানমার সফর করতে চান। কিন্তু এখনও কোনও তারিখ নির্দিষ্ট করা হয়নি।

তিনি বলেন, জান্তার পক্ষ থেকে এখনও কোনও শর্তারোপ করা হয়নি। কিন্তু তারা এই বিষয়ে কোনও স্পষ্ট কিছুই বলেনি। জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের কাছে সু চি’র সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানানো হয়েছে। যদিও এপ্রিলে সামরিক সরকারের সঙ্গে আসিয়ানে পাঁচ দফা সমঝোতায় সু চি’র সঙ্গে দেখা করার বিষয়টি আবশ্যক রাখা হয়নি।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের