আফগান সীমান্তে আত্মঘাতী হামলা, পাকিস্তানের ৪ নিরাপত্তা কর্মী নিহত

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৯

পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় এক আত্মঘাতী হামলায় দেশটির আধাসামরিক বাহিনীর চার কর্মী নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে রবিবার এক মোটরবাইক আরোহী নিজেকে উড়িয়ে দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

কোয়েটা থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে আফগান সীমান্তবর্তী মিয়া গুন্দি এলাকায় ফ্রন্টিয়ার কন্সটাবুলারি গার্ডস বাহিনী লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। ওই এলাকায় হাজারা শিয়া সম্প্রদায়ের মানুষ সবজির ব্যবসা করে থাকে।

পুলিশের উপ মহাপরিদর্শক আজহার আকরাম জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থলেই তিন জন নিহত হয়। আর অপর এক কর্মকর্তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, হামলায় আরও ১৭ রক্ষী এবং দুই বেসামরিক মানুষ আহত হয়। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। আত্মঘাতী হামলার কথা নিশ্চিত করেছেন পাকিস্তান পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের এক মুখপাত্র।

কোয়েটায় প্রায় ৫ লাখ হাজারার বসবাস। তাদের বেশিরভাগই শহরের প্রান্তে একটি এলাকায় বসবাস করে থাকে। এই জনগোষ্ঠী দীর্ঘদিন ধরেই ইসলামিক স্টেটসহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর লক্ষ্য হয়ে আসছে। তবে ফ্রন্টিয়ার গার্ডসকে লক্ষ্য করে আগেও হামলা চালিয়েছে পাকিস্তানের বেলুচ স্বাধীনতাকামীরা।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান