‘তালেবানের উত্থানে ভারতের উদ্বেগের কারণ রয়েছে’

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২১, ০৭:১১আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:২১

আফগানিস্তানে তালেবানের উত্থানে ভারতের উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে- এমন মন্তব্য করেছেন দক্ষিণ ও দক্ষিণপশ্চিম এশিয়ায় সিআইএ-র সন্ত্রাস দমন বিষয়ক প্রধান ডগলাস লন্ডন। তিনি বলেন, তালেবান স্পষ্টতই ভারতকে একটি হুমকি হিসেবে বিবেচনা করে।

২০২০ সালে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে স্বাক্ষরিত চুক্তিকে সবচেয়ে বাজে চুক্তি হিসেবে আখ্যায়িত করেন ডগলাস লন্ডন।

দক্ষিণ এশিয়ায় তালেবানের প্রভাব সম্পর্কে তিনি বলেন, ‘আমি মনে করি ভারতের উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। জিহাদি গোষ্ঠীগুলোর প্রতি পাকিস্তানের সমর্থনের ফলে এমন একটি শক্তির (তালেবান) উত্থান ঘটেছে যারা শেষ পর্যন্ত ইসলামাবাদেরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’

এমন সময়ে এসব মন্তব্য করলেন ডগলাস লন্ডন যার দুই দিন আগে ভারত অধিকৃত কাশ্মিরের মুসলিমদের পক্ষে সোচ্চার হওয়ার ঘোষণা দিয়েছে তালেবান। বিবিসির হিন্দি সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে দলটির মুখপাত্র সুহাইল শাহিন এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘মুসলিম হিসেবে কাশ্মির, ভারত বা অন্য যে কোন দেশের মুসলিমদের পক্ষে কথা বলার অধিকার আমাদের আছে।’

পাকিস্তানভিত্তিক একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তালেবানের অন্যতম মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ কাশ্মির সমস্যার সমাধানে পাকিস্তান ও ভারতকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র সুহাইল শাহিন বলেন, অন্য কোনও দেশের বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালানোর কোনও নীতি তালেবানের নেই।

আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর ভারতে অনেকে আশঙ্কা করছে, দলটির একটি অংশ হয়তো এখন পাকিস্তানের ভারতবিরোধী শক্তির প্ররোচনায় পা দেবে। সেক্ষেত্রে তারা হয়তো দিল্লি শাসিত কাশ্মিরের দিকে তাদের নজর দেবে। ডগলাস লন্ডনের মন্তব্য দৃশ্যত সেদিকেই ইঙ্গিত করছে।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম